আখাউড়া দক্ষিণ ইউনিয়নে জামায়াতে ইসলামীর জনসভা ও মিছিল অনুষ্ঠিত

মোঃ শাহাব উদ্দিন, আখাউড়া প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়াঃ
Feb 6, 2026 - 12:36
Feb 6, 2026 - 12:36
আখাউড়া দক্ষিণ ইউনিয়নে জামায়াতে ইসলামীর জনসভা ও মিছিল অনুষ্ঠিত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে ১১ দলীয় জোটের প্রার্থীর সমর্থনে আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নে জামায়াতে ইসলামীর জনসভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ৫ই ফেব্রুয়ারি ২০২৬ইং বিকেল ৩টায় আয়োজিত জনসভায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট জালাল উদ্দিন। এসময় জামাতে ইসলামসহ ১১ দলীয় জোটের নেতাকর্মীরা মিছিল নিয়ে আখাউড়া দক্ষিণ  ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষন  করে সভাস্থলে উপস্থিত হন। 

সভায় প্রধান অতিথির বক্তব্যে  ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের জামায়াত মনোনীত ১১ দলীয় জোটের প্রার্থী আতাউর রহমান সরকার তিনি বলেন, “প্রত্যেক ধর্মের মানুষ নাগরিক হিসেবে সমান অধিকার পাবে। বাংলাদেশ আজ ন্যায় ও দায়িত্বশীল নেতৃত্বের অভাবে সংকটে রয়েছে। মানবকল্যাণ ও আদর্শভিত্তিক রাজনীতির মাধ্যমেই এ সংকট থেকে উত্তরণ সম্ভব।”

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লা ন্যায়, ভারসাম্য ও ইনসাফের প্রতীক। দল দুর্নীতিমুক্ত প্রশাসন, জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা, তরুণদের কর্মসংস্থান, কৃষকের ন্যায্য মূল্য এবং নারীর নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে চায়। তিনি ভোটারদের উদ্দেশে বলেন, “ভোট একটি পবিত্র আমানত—বিবেক দিয়ে সিদ্ধান্ত নিয়ে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিন।”

দক্ষিণ ইউনিয়নের গাজির বাজার এলাকায় আয়োজিত সভায়  বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক  সহ-সভাপতি অ্যাডভোকেট জালাল উদ্দিন তিনি  বলেন, গ্রামগঞ্জ, পাড়া-মহল্লা ও প্রতিটি ওয়ার্ডে নীরব বিপ্লব ঘটবে ইনশাআল্লাহ। আমাদের দল নির্বাচিত হলে কসবা-আখাউড়াকে সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি ও মাদকমুক্ত করা হবে।

এসময় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা শিবিরের সভাপতি বোরহানউদ্দিন, আখাউড়া পৌর জামায়াতের আমির মুর্শিদ মিয়া সহ আখাউড়া উপজেলা ও দক্ষিণ  ইউনিয়ন  জামাত ইসলামের বিভিন্ন পর্যায়ের  নেতৃবৃন্দ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow