এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নে মনিয়ন্দ ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি ব্লাড ক্যাম্পেইং ও নতুন স্বেচ্ছাসেবী সদস্য সংগ্রহ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মনিয়ন্দ দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মনিয়ন্দ রওজাতুল জান্নাত মহিলা মাদ্রাসা প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মনিয়ন্দ ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক প্রবাসী মোঃ দেলোয়ার হোসেনের উদ্যোগে আয়োজিত এ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করে আখাউড়ার ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন আখাউড়া ব্লাড ফাউন্ডেশন।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে আখাউড়া ব্লাড ফাউন্ডেশনের উপদেষ্টা ও দৈনিক খোলা চোখ পত্রিকার আখাউড়া উপজেলা প্রতিনিধি মোঃ শাহাবউদ্দিন আহমেদ বলেন,
আখাউড়া ব্লাড ফাউন্ডেশন একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী রক্তদাতা সমাজকল্যাণ সংগঠন। আমরা সব সময় মনিয়ন্দ ব্লাড ফাউন্ডেশনের পাশে আছি এবং তাদের সার্বিক সফলতা কামনা করি।
তিনি আরও বলেন, গত প্রায় চার বছর ধরে সংগঠনটি অসংখ্য মুমূর্ষু রোগীকে রক্তদানসহ চিকিৎসা সহায়তা, শিক্ষা প্রতিষ্ঠানে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইং, বন্যা দুর্গতদের ত্রাণ বিতরণ, শীতবস্ত্র প্রদান এবং রমজানে ইফতার সামগ্রী বিতরণ করে আসছে।
এ সময় বক্তব্য রাখেন আখাউড়া ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ রবিন হোসেন, ব্রাহ্মণবাড়িয়া নব দিগন্ত ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ হাসান মিয়া এবং মনিয়ন্দ ও গোপীনাথপুর ব্লাড ফাউন্ডেশনের উপদেষ্টা ও স্বেচ্ছাসেবীরা।
বক্তারা বলেন, মানবিক ও সামাজিক এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উক্ত ব্লাড ক্যাম্পেইংয়ে স্বেচ্ছায় ব্লাড টেস্ট কার্যক্রমে অংশ নেন আখাউড়া ব্লাড ফাউন্ডেশনের সদস্য হৃদয় মিয়া, ইতি, স্বর্ণালী, মারিয়া প্রমুখ। এছাড়াও গোপীনাথপুর ব্লাড ফাউন্ডেশনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।
আগস্ট ৩, ২০২৫
মার্চ ২০, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।