এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে শ্রীপুর খাদিজাতুল কোবরা (রাঃ) মহিলা টাইটেল মাদ্রাসায় ১৮ তম বার্ষিক খতমে বুখারী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৩০ শে জানুয়ারি বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় অনুষ্ঠান শুরু হয়।
শ্রীপুর খাদিজাতুল কুবরা রা মহিলা টাইটেল মাদরাসা মুসাদ্দেস মাও নুরুল আলম এর সঞ্চালনায়,দোয়ার মাহফিলে অত্র মহিলা মাদ্রাসার মুহতামিম ও শায়খুল হাদিস হযরত মাওলানা আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার মুহতামিম আল্লামা মুফতি মোবারক উল্লাহ।
বিশেষ অতিথি ছিলেন, শাহবাজপুর দারুল উলুম মাদ্রসার শায়খুল হাদীস আল্লামা আব্দুল কুদ্দুস। গণের গাঁও শাহী ঈদগাহ মাদরাসার শায়খুল হাদিস মুফতি আমিনুল হক শাহ কাসেমী। ভাদুঘর মাদ্রাসার মুহতামিম মাওঃ তানভীরুল হক সিরাজী,,ভাদুঘর মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মাওঃ আলহাজ্ব হারুন আল হাবিবী,,হাফেজ মাওঃ ওবায়দুল্লাহ মাদানী,,
মাওঃ কবির আহমেদ সিদ্দিকী,,পত্তন ফুলবাড়িয়ার মাদ্রাসার মুহতামিম মাওঃ শফিকুল ইসলাম,,হাফেজ মাওলানা জুবায়ের আহমেদ আশ্রাফী প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সেক্রেটারি সাবেক মেম্বার সিরাজুল ইসলাম দর্জি।
এ সময় বক্তারা বলেন, অনুষ্ঠানের সময় স্বল্পতার কারণে বুখারী শরীফের শেষ খন্ড তেলাওয়াত করার মাধ্যমে ও সংক্ষিপ্ত আলোচনা শেষ করা হয়। পরে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে সরাসরি মোনাজাতে অংশগ্রহণ করেন । বক্তারা আরো বলেন বোখারী শরীফ তেলাওয়াত করে মোনাজাত করলে, সেই মোনাজাত মহান রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবুল করেন, তাই আজ বুখারী শরীফ তেলাওয়াত করে অনুষ্ঠান শুরু হয়।
উক্ত অনুষ্ঠান শেষে কোরআন তেলাওয়াত করে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয়।
অক্টোবর ১৪, ২০২৫
মার্চ ২২, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
পিরোজপুর | ১১ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১১ আগস্ট, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ১১ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১১ আগস্ট, ২০২৬
রাজনীতি | ১১ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।