এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতের পাঁচ মাস ২৪ দিনে পর আদালতের নির্দেশে শহীদ মামুন খন্দকার বিপ্লবের লাশ উত্তোলন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে শহীদ মামুন খন্দকার বিপ্লবের লাশ ময়নাতদন্তের জন্য বরিশালমেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এর আগে সকালে মঠবাড়িয়া উপজেলার বেতমোড় রাজপারা ইউনিয়নের নিজস্ব পারিবারিক কবরস্থান থেকে তার লাশ উত্তোলন করা হয়। এ সময় মঠবাড়িয়া সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাইসুল ইসলাম উপস্থিত ছিলেন।
ছাত্র আন্দোলনে নিহত মামুন খন্দকার মঠবাড়িয়া বেতমোড় এলাকার মরহুম হাজী মুজিবর রহমান খন্দকারের ছেলে। তিনি আশুলিয়া বাইপাল এলাকার স্বেচ্ছাসেবক দলের নেতা ছিলেন বলে জানা গেছে। গত ৫ আগস্ট ঢাকার আশুলিয়ায় গুলিতে মামুন আহত হলে সহযোদ্ধারা তাকে গণস্বাস্থ্য হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় দু’দিন পর গত ৭ আগস্ট তিনি মারা যান। পরে ৯ আগস্ট শহীদ মমুনের লাশ নিজ বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বেতমোড় গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এ ঘটনায় শহীদ মামুনের স্ত্রী সাথি খন্দকার আশুলিয়া থানায় একটি মামলা করেন। ওই মামলার তদন্তের জন্য পুলিশ আদালতে আবেদন করেন। আদালত মঠবাড়িয়া উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাইসুল ইসলাম উপস্থিতিতে মামুনর লাশ উত্তোলনের নির্দেশ দেন।
এ ঘটনায় বৃহস্পতিবার সকালে মামুনের লাশ উত্তোলন করা হয়। মঠবাড়িয়া উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাইসুল ইসলাম বলেন, ‘ঢাকার আশুলিয়ায় ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মামুন গুলিতে নিহত হন। আদালতের নির্দেশে তার লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২৩ জুন, ২০২৬
ফরিদপুর | ২৩ জুন, ২০২৬
ফরিদপুর | ২৩ জুন, ২০২৬
নোয়াখালী | ২৩ জুন, ২০২৬
জাতীয় | ২৩ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।