এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুর উপজেলার চিত্র বদলে দিয়ে গেলেন বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানা। মাত্র পাঁচ মাসের সংক্ষিপ্ত সময়ে সৎ, নিষ্ঠাবান ও মানবিক নেতৃত্বের মাধ্যমে তিনি বদলে দিয়েছেন পুরো উপজেলা প্রশাসনের চিত্র। তার এই কাজের মাধ্যমে অর্জিত হয়েছে সাধারণ মানুষের আস্থা, ভালোবাসা এবং অকুণ্ঠ প্রশংসা।
তার স্থলাভিষিক্ত হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন প্রশাসনের আরও একজন চৌকষ কর্মকর্তা শরীফ শাওন।
২০২৪ সালের ১১ ডিসেম্বর সদরপুরে ইউএনও হিসেবে যোগদান করার পর জাকিয়া সুলতানা ভগ্ন ও অনুন্নত সদরপুরকে সরকারি উন্নয়ন প্রকল্পে সাজানোর কাজে মনোনিবেশ করেন। শুরু হয় তার দুর্নীতিবিরোধী ও জনকল্যাণমুখী অভিযান। সরকারি ও বেসরকারি প্রতিটি দপ্তরে তিনি ফিরিয়ে আনেন শৃঙ্খলা, স্বচ্ছতা ও গতিশীলতা। ফলে কমতে শুরু করে জনভোগান্তি, বেড়ে যায় কার্যকর সেবা।
তিনি কেবল কার্যালয়ে সীমাবদ্ধ থাকেননি; উপজেলার প্রত্যন্ত অঞ্চল ও দুর্গম চরাঞ্চলেও তার পদচারণা ছিল সমান তালে। ইভটিজিং, বাল্যবিয়ে এবং পারিবারিক নির্যাতনের মতো অন্যায়ের বিরুদ্ধে নেন তাৎক্ষণিক ব্যবস্থা। শিক্ষাপ্রতিষ্ঠানেও তিনি নিয়মিত পরিদর্শন চালিয়ে নিয়মানুবর্তিতা ফিরিয়ে আনেন এবং স্কুলে পৌঁছে বিতরণ করেন শিক্ষা সামগ্রী।
তার এই উদ্যোগ ও মানবিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিরা। তারা আশা প্রকাশ করেছেন, নবাগত ইউএনও মহোদয় সদরপুরের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখবেন।
সদরপুর প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান বলেন, "তিনি অত্যন্ত মানবিক অফিসার ছিলেন এবং সদরপুরে অনেক উন্নয়ন করেছেন।" সদরপুর শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ইমারত হোসেন বাচ্চু যোগ করেছেন, "তিনি সবার কথা শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেন।" উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ সাব্বির হাসান ও সাধারণ সম্পাদক এস. এম. আলোমগীর হোসেন বলেন, "তিনি মানুষের সঙ্গে গিয়ে কথা বলার মাধ্যমে তার আন্তরিকতা প্রকাশ করেছেন।"
উপজেলার ঢেউখালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান জানালেন, মাত্র তিন মাসের দায়িত্বকালেই ইউএনওর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে: শতভাগ প্রকল্প বাস্তবায়ন, অভিযোগ নিষ্পত্তির হার বৃদ্ধি, শিক্ষা খাতে অগ্রগতি, সরকারি জমিতে অবৈধ দখল উচ্ছেদ, মানবিক সহায়তা প্রদান, বাল্যবিয়ে প্রতিরোধে সফল টাস্কফোর্স গঠন, সরকারি অর্থের সঠিক ব্যবহার এবং উন্নয়ন প্রকল্প সময়মতো সম্পন্ন করা।
জাকিয়া সুলতানা এই অর্জনকে একক দাবি হিসেবে দেখেন না। তিনি বলেন, "সদরপুরকে আধুনিক ও নাগরিকবান্ধব উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। এই সাফল্য সদরপুরের জনগণ ও প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টার ফল।"
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নেত্রকোনা | ১৫ জুলাই, ২০২৬
ফরিদপুর | ১৫ জুলাই, ২০২৬
বাংলাদেশ | ১৫ জুলাই, ২০২৬
মাগুরা | ১৫ জুলাই, ২০২৬
মুন্সীগঞ্জ | ১৫ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।