এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাগুরার শ্রীপুর উপজেলার জি.কে.আইডিয়াল ডিগ্রি কলেজে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সহকারী অধ্যাপক মোঃ নাসির উদ্দিন ও এমএলএসএস মোঃ আবুল হোসেন মোল্যার অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬ নং কাদিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন খান। অনুষ্ঠানের মূল আলোচক ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অসিত বরণ চক্রবর্তী।
সহকারী অধ্যাপক শিশির শিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আয়োজক কমিটির আহ্বায়ক সহকারী অধ্যাপক সাখাওয়াত হোসেন, সহকারী অধ্যাপক শাহানা ফেরদৌস, সহকারী অধ্যাপক সংকর বিশ্বাস, মোল্যা আবু কায়ুমসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। বিদায়ী সহকারী অধ্যাপক মোঃ নাসির উদ্দিন ও এমএলএসএস মোঃ আবুল হোসেন মোল্যা নিজ অনুভূতি ব্যক্ত করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিদায়ী অধ্যাপক ও কর্মচারীর দীর্ঘ কর্মজীবনের সাফল্য ও অবদানের জন্য তাদের হাতে স্মারক উপহার তুলে দেওয়া হয়।
জানু ১৮, ২০২৫
মার্চ ৮, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
মাদারীপুর | ১৪ অক্টোবর, ২০২৬
বরিশাল | ১৪ অক্টোবর, ২০২৬
বরিশাল | ১৪ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৪ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৪ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।