এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বিএনপির রাজনৈতিক দ্বিমুখী আচরণের তীব্র সমালোচনা করেছেন রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনের সংসদ সদস্য ও এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। তিনি অভিযোগ করেছেন, বিএনপি একদিকে ‘ফ্যামিলি কার্ড’-এর কথা বলে সাধারণ মানুষের সহমর্মিতা পাওয়ার চেষ্টা করছে, অন্যদিকে তাদের সন্ত্রাসী বাহিনী দিয়ে বিরোধীদলীয় নেতা-কর্মীদের ঘরবাড়িতে নজিরবিহীন হামলা ও ভাঙচুর চালাচ্ছে।
রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে রংপুরের হারাগাছ এলাকায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত দলীয় নেতা-কর্মীদের ঘরবাড়ি পরিদর্শন করেন সংসদ সদস্য আখতার হোসেন। পরিদর্শন শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আখতার হোসেন বলেন, “বিএনপি একদিকে ফ্যামিলি কার্ডের বুলি আওড়ায়, আর অন্যদিকে সাধারণ মানুষের পরিবারগুলোর ওপর হামলা চালায়। এই দ্বিচারিতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করতে হবে।”
তিনি জোরালো দাবি জানিয়ে বলেন, নির্বাচন-পরবর্তী সহিংসতায় যেসব বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে। একইসঙ্গে এনসিপির নেতা-কর্মীদের ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনকে আরও কঠোর ও তৎপর হওয়ার আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের পাশাপাশি অবহেলিত হারাগাছবাসীর উন্নয়নে সরকারি বরাদ্দ নিশ্চিত করে কাজ করার প্রতিশ্রুতিও দেন আখতার হোসেন। এ সময় স্থানীয় দলীয় নেতা-কর্মী ও এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
অক্টোবর ২৯, ২০২৪
সেপ্টেম্বর ২৮, ২০২৪
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ঢাকা | ২৫ আগস্ট, ২০২৬
আইন আদালত | ২৫ আগস্ট, ২০২৬
আন্তর্জাতিক | ২৫ আগস্ট, ২০২৬
সারাদেশ | ২৫ আগস্ট, ২০২৬
জাতীয় | ২৫ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।