এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের ২০২৬-২০২৮ কার্যকালের জন্য ৮৮ সদস্য বিশিষ্ট নতুন কেন্দ্রীয় কর্মপরিষদ গঠন করেছে। রোববার (২২ ফেব্রুয়ারি) দলটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তালিকা প্রকাশ করা হয়। নতুন এই কমিটিতে ৬৭ জন পুরুষ এবং ২১ জন নারী সদস্য স্থান পেয়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার (২০ ফেব্রুয়ারি) জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় মজলিসে শূরার একটি ভার্চুয়াল অধিবেশন অনুষ্ঠিত হয়। উক্ত অধিবেশনে বিস্তারিত আলোচনার পর আগামী দুই বছরের জন্য এই কর্মপরিষদ অনুমোদন দেওয়া হয়।
ঘোষিত তালিকায় নায়েবে আমীর হিসেবে মনোনীত হয়েছেন এ টি এম আজহারুল ইসলাম এমপি, অধ্যাপক মুজিবুর রহমান এমপি এবং ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এমপি। দলের সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করবেন সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
সহকারী সেক্রেটারি জেনারেল হিসেবে তালিকায় রয়েছেন মাওলানা এ টি এম মা’ছুম, মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, সাবেক এমপি ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, এডভোকেট মুয়ায্যম হোসাইন হেলাল, মাওলানা মোহাম্মদ শাহজাহান এবং এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
এবারের কর্মপরিষদে নারী সদস্যদের উল্লেখযোগ্য অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে। ২১ জন নারী সদস্যের মধ্যে রয়েছেন— মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা, পলিটিকাল অ্যাফেয়ার্স সেক্রেটারি ডা. হাবিবা আখতার চৌধুরী সুইট এবং আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক সাবিকুন্নাহার মুন্নী। এছাড়াও সাঈদা রুম্মান, মারজিয়া বেগম, খোন্দকার আয়েশা খাতুনসহ ২১ জন নারী নেত্রী এই তালিকায় স্থান পেয়েছেন।
তালিকায় নির্বাহী পরিষদ সদস্য হিসেবে রয়েছেন আবদুর রব, সাইফুল আলম খান এমপি, মো: নূরুল ইসলাম বুলবুল এমপি, মোহাম্মদ সেলিম উদ্দীন এবং ড. মুহাম্মদ রেজাউল করিমসহ আরও বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা। এছাড়া সদস্য তালিকায় ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি, এডভোকেট মোহাম্মদ শিশির মনির, শাহজাহান চৌধুরী এমপি এবং এডভোকেট ড. হেলাল উদ্দিনের মতো পরিচিত মুখগুলো স্থান পেয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নতুন এই কর্মপরিষদে অভিজ্ঞ ও তরুণ নেতৃত্বের পাশাপাশি নারীদের উল্লেখযোগ্য অংশগ্রহণ দলটির ভবিষ্যৎ রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে। ২০২৬-২০২৮ মেয়াদে এই কমিটিই দলের মূল নীতিনির্ধারণী ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে।
জুলাই ২৬, ২০২৬
ফেব্রু ২৬, ২০২৬
ডিসেম্বর ১৯, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৬ অক্টোবর, ২০২৬
মুন্সীগঞ্জ | ১৬ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১৬ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।