এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর জেলা যুবদলের আয়োজনে শুক্রবার বিকাল ৩টায় শহরের অম্বিকা মেমোরিয়াল হলে বৈষম্যহীন, নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ায় যুবদলের ভুমিকা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
যুবদল সভাপতি রাজিব হোসেন রাজিবের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি রেজাউল কবির পল বলেন, গত ১৭ বছরে জাতীয়তাবাদী শক্তিকে ক্ষমতাচ্যুত করে বাংলাদেশের জনগনের উপর যে বাকশালী চক্র চেপে বসেছিল সেই সংগ্রামের সেই আন্দোলনের আমরা ক্ষতবিক্ষত এই পরিবারের সদস্য। শত নির্যাতনের পর ও আপনারা যে দলের সাথে আছেন যে জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আমাদের নেত্রী ১/১১(ওয়ান ইলেভেন) এর পর বলেছিলেন, দেশ বাঁচাও মানুষ বাঁচাও।
তারেক রহমান বলেছেন আমার পরিবার আমার মা এই দেশের জন্য টানা ৬ বছর কারাবরণ করেছেন, তাকে নুন্যতম চিকিৎসা সেবা দেয়া হয় নাই। তিনি দেশের জন্য ত্যাগ স্বীকার করেছেন। আমার মা এত কষ্টের পর ও মাথা নত করেন নাই।
আমাদের যুব সমাজের অহংকার তারেক রহমানকে দীর্ঘদিন যাবত দেশে আসতে দেওয়া হয় নাই। তার বক্তব্য কোথাও প্রকাশ করতে দেয় নাই এই জালিম আওয়ামীলীগ সরকার। জিয়া পরিবার এই দেশের জন্য সর্র্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে।
এ সময় উপস্থিত ছিলেন জাহাঙ্গীর হোসেন সাধারণ সম্পাদক ফরিদপুর জেলা যুবদল, কে এম জাফর হোসেন সহ-সভাপতি, শামীমুল হক তালুকদার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, শহিদুর রহমান সাংগঠনিক সম্পাদক ফরিদপুর মহানগর যুবদল, আলী রেজওয়ান বিশ্বাস তরুন সাধারণ সম্পাদক ফরিদপুর মহানগর যুবদল সহ সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ডিসেম্বর ১০, ২০২৫
ফেব্রু ২৬, ২০২৬
জুলাই ৭, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
শিক্ষা | ৭ আগস্ট, ২০২৬
বিনোদন | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।