এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর আত্রাই উপজেলায় মাথা গোঁজার ঠাঁইহীন ও অর্থকষ্টে ভোগা হতদরিদ্র তিনটি পরিবারের পাশে দাঁড়িয়ে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মনিরুজ্জামান। সরকারি ত্রাণ ও সহায়তা কর্মসূচির আওতায় উপজেলার তিনজন অত্যন্ত দরিদ্র ও বয়োজ্যেষ্ঠ ব্যক্তির হাতে গৃহনির্মাণ সামগ্রী, নগদ অর্থ এবং জরুরি খাদ্য সহায়তা তুলে দেওয়া হয়েছে।
মঙ্গলবার বিকেল ৬টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অসহায় পরিবারগুলোর হাতে আনুষ্ঠানিকভাবে এই সহায়তা তুলে দেওয়া হয়।
প্রাপ্ত সহায়তার বিবরণ অসহায় পরিবারগুলোর ভাঙা ঘর মেরামত ও সাময়িক খাদ্য সংকট নিরসনে সরকারি তহবিল থেকে প্রতিটি পরিবারকে দেওয়া হয়েছে: গৃহনির্মাণের জন্য ২ বান্ডিল করে ঢেউটিন। ঘর সংস্কারের আনুষঙ্গিক খরচের জন্য ৬ হাজার টাকার ব্যাংক চেক। পরিবারগুলোর তাৎক্ষণিক পুষ্টি ও চাল-ডালের চাহিদা মেটাতে প্র প্রয়োজনীয় শুকনো খাবারের প্যাকেট।
অসহায়ত্ব ও দারিদ্র্যের বিষাদ ঘুচাতে এই সহায়তা পেলেন, উপজেলার খনজোর গ্রামের মৃত মোবারক শেখের ছেলে হত দরিদ্র মো: আনোয়ার শেখ বিপ্রবোয়ালিয়া গ্রামের কবেজ প্রামানিকের মেয়ে মোসাম্মাৎ কোহিনুর বেগম, দীঘা গ্রামের নবীর উদ্দিনের ছেলে মো. শফির উদ্দিন।
সহায়তা প্রদান কালে আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: মনিরুজ্জামান বলেন, সাধারণ ও প্রান্তিক মানুষের সামাজিক সুরক্ষায় কাজ করাও আমাদের অন্যতম দায়িত্ব। তাই এই অসহায় অবহেলিত মানুষের পাশে দাড়িয়ে সরকার যেমন সহায়তা করছেন, তেমনি সমাজের বিত্তবান মানুষদের পাশে দাড়িয়ে সহযোগিতা কাম্য।
নভেম্বর ১৮, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
রাজনীতি | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।