এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
চলতি ২০২৬ বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে জাপানের বিপক্ষে জয় পেয়েছে ব্রাজিল। আর এই জয়ের হাত ধরে এক অনন্য রেকর্ডের ইতিহাস গড়েছেন সেলেসাওদের অভিজ্ঞ মিডফিল্ডার ক্যাসেমিরো। বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ অপরাজিত থাকার কীর্তিতে নিজের নাম লিখিয়েছেন এই তারকা, যেখানে তাঁর পাশে রয়েছেন বিশ্ব ফুটবলের আরও চার তারকা।
২০১৮, ২০২২ এবং চলমান ২০২৬—এই তিন বিশ্বকাপে অংশ নিয়ে এখন পর্যন্ত টানা ১২টি ম্যাচে অপরাজিত থাকার স্বাদ পেয়েছেন ক্যাসেমিরো। এই কীর্তির মাধ্যমে তিনি ব্রাজিলের কিংবদন্তি মারিও জাগালো, আর্জেন্টিনার জুলিও ওলারতিচোয়েচিয়া এবং ডাচ তারকা মেম্ফিস ডিপাই ও ডেলি ব্লাইন্ডের পাশে জায়গা করে নিলেন।
শেষ ষোলোর লড়াইয়ে নরওয়ে কিংবা আইভরি কোস্টের বিপক্ষে পরবর্তী ম্যাচে মাঠে নেমে জয় পেলে, এককভাবে বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচে অপরাজিত থাকার নতুন বিশ্বরেকর্ড গড়বেন এই ব্রাজিলিয়ান তারকা।
বিশ্বকাপের মঞ্চে ক্যাসেমিরোর এই অপরাজিত থাকার ইতিহাস বেশ আকর্ষণীয়। ২০১৮ বিশ্বকাপে বেলজিয়ামের কাছে ২-১ গোলে হেরে যখন ব্রাজিল বিদায় নিয়েছিল, সেই ম্যাচে কার্ড জটিলতার কারণে মাঠে ছিলেন না ক্যাসেমিরো। আবার ২০২২ বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে যে ম্যাচে ব্রাজিল টাইব্রেকারে হেরে বিদায় নেয়, সেই ম্যাচটি নির্ধারিত ও অতিরিক্ত সময় মিলিয়ে ১-১ গোলে ড্র হয়েছিল। ফিফার অফিশিয়াল নিয়ম অনুযায়ী ম্যাচটি ড্র হিসেবে গণ্য হওয়ায় ক্যাসেমিরোর ব্যক্তিগত অপরাজিত থাকার রেকর্ডে কোনো প্রভাব ফেলেনি।
রেকর্ড এখানেই শেষ নয়; জাপানের বিপক্ষে ম্যাচের ৫৬ মিনিটে গোল করে দলকে সমতায় ফেরান এই মিডফিল্ডার। এই গোলের মাধ্যমে বিশ্বকাপে ব্রাজিলের হয়ে দ্বিতীয় বয়স্ক খেলোয়াড় হিসেবে গোল করার গৌরব অর্জন করলেন তিনি। গোল করার দিন ক্যাসেমিরোর বয়স ছিল ৩৪ বছর ১২৬ দিন। এই তালিকায় তাঁর ওপরে আছেন কেবল সাবেক তারকা বেবেতো, যিনি ৩৪ বছর ১৩৭ দিন বয়সে গোল করে ব্রাজিলের সবচেয়ে বয়স্ক গোলদাতার রেকর্ডটি নিজের দখলে রেখেছেন।
জুলাই ১৫, ২০২৬
জুলাই ৯, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ১ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ১ অক্টোবর, ২০২৬
বরিশাল | ১ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ১ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।