এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বিশ্বকাপকে কেন্দ্র করে বিশ্বজুড়ে চলা উন্মাদনার তীব্র সমালোচনা করেছেন বিশিষ্ট ইসলামিক স্কলার ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। বিষয়টিকে তিনি ‘অনর্থক এক খেলার পেছনে গোটা পৃথিবীর সম্মিলিত উন্মাদনা’ বলে অভিহিত করেছেন।
সোমবার (১৫ জুন) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
ক্ষুধার্ত মানুষ বনাম বিশ্বকাপের ব্যয়
শায়খ আহমাদুল্লাহ তাঁর ফেসবুক পোস্টে খরচের একটি তুলনামূলক চিত্র তুলে ধরে লেখেন, ২০২২ সালের কাতার বিশ্বকাপে ব্যয় হয়েছিল প্রায় ২২০ বিলিয়ন ডলার। অথচ জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির তৎকালীন নির্বাহী পরিচালক ডেভিড বিসলির তথ্যমতে, প্রতি বছর পৃথিবীর ৮২ কোটি ৮০ লাখ ক্ষুধার্ত মানুষের খাদ্যচাহিদা মেটাতে প্রয়োজন মাত্র ৪০ বিলিয়ন ডলার।
বিশ্বের এই বৈপরীত্যের সমালোচনা করে তিনি লেখেন, “একদিকে কোটি কোটি ক্ষুধার্ত মানুষ, অন্যদিকে অনর্থক এক খেলার পেছনে চলছে গোটা পৃথিবীর সম্মিলিত উন্মাদনা। এই উন্মাদনা প্রমাণ করে, মনুষ্যত্বের মর্যাদা আমরা অনেক আগেই হারিয়ে ফেলেছি। পৃথিবী জুড়ে এখন কেবলই মনুষ্যত্ব-বিবর্জিত ‘খোলস-মানুষের’ বসবাস।”
করপোরেট ক্ষতি ও কর্মঘণ্টা অপচয়
ফেসবুক পোস্টের মন্তব্য ঘরে শায়খ আহমাদুল্লাহ চলমান ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে বিশ্ব অর্থনীতি ও করপোরেট খাতে ক্ষয়ক্ষতির একটি জরিপ তুলে ধরেন। মানবসম্পদ, বেতন ও কর্মী ব্যবস্থাপনা-সংক্রান্ত আন্তর্জাতিক এআই প্ল্যাটফর্ম ‘ইউকেজি’ (UKG)-এর একটি জরিপের বরাত দিয়ে তিনি জানান, চলতি বিশ্বকাপে করপোরেট দুনিয়ায় প্রায় দুই লাখ কোটি টাকার আর্থিক ক্ষতি হতে পারে।
জরিপটির তথ্য বিশ্লেষণ করে তিনি আরও লেখেন, বিশ্বকাপের ম্যাচগুলোর সময়সূচির সঙ্গে মিলিয়ে বিশ্বজুড়ে প্রায় ৩৭ শতাংশ কর্মী তাদের কাজের রুটিন পরিবর্তন করার পরিকল্পনা করছেন। এছাড়া ২৭ শতাংশ কর্মী সরাসরি জানিয়েছেন, ম্যাচ দেখার সুবিধার্থে তারা দেরিতে অফিসে এসে, আগেভাগে চলে গিয়ে কিংবা পুরোপুরি অনুপস্থিত থেকে কর্মদিবস ফাঁকি দিতে পারেন।
জুন ১১, ২০২৬
জুলাই ১৫, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২১ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২১ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ২১ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।