এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ভারতের চলমান শিক্ষার্থী আন্দোলনে আন্দোলনকারীদের ওপর কথিত পুলিশি নির্যাতনের প্রতিবাদে দেশব্যাপী নীরব মোমবাতি মিছিলের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। আগামী রোববার (২৬ জুলাই) ভারতজুড়ে এ কর্মসূচি পালিত হবে।
সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক বার্তার বরাতে দ্য ইকোনমিক টাইমস জানায়, শনিবার সিজেপির পক্ষ থেকে তাদের সমর্থকদের নিজ নিজ জেলার ‘ডিস্ট্রিক্ট কালেক্টর’ (জেলা প্রশাসক) কার্যালয়ের সামনে শান্তিপূর্ণভাবে অবস্থান নিয়ে এ কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
সম্প্রতি নিট-ইউজি (NEET-UG) পরীক্ষার প্রশ্নফাঁস ইস্যুকে কেন্দ্র করে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সিজেপি ও ভারতের কেন্দ্রীয় সরকারের কয়েক দফা আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এরই ধারাবাহিকতায় নতুন করে আরও এক দফা বৈঠক হওয়ার কথা রয়েছে।
সরকারের নীতিগত অবস্থান থেকে ইতিবাচক ইঙ্গিত পাওয়া গেছে যে—আন্দোলনকালে আত্মহত্যায় প্ররোচিত হওয়া শিক্ষার্থীদের পরিবারগুলোকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হবে এবং অবাধ্যতা বা সহিংসতায় জড়িত না থাকা শান্তিপূর্ণ আন্দোলনকারীদের বিরুদ্ধে হওয়া সব মামলা (এফআইআর) প্রত্যাহার করা হবে।
তবে সিজেপির অন্যতম প্রধান শর্ত হলো—ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। এই একটি গুরুত্বপূর্ণ দাবি এখনও অমীমাংসিত থাকায় সরকারের সঙ্গে নির্ধারিত এই আলোচনায় সিজেপি শেষ পর্যন্ত অংশ নেবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
জুলাই ২৫, ২০২৬
মে ২৪, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
আইন আদালত | ১০ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ১০ সেপ্টেম্বর, ২০২৬
ক্রিকেট | ১০ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ১০ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ১০ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।