এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পরও প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে দেশটির রাজনৈতিক সংগঠন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। দলটির দাবি, তাদের মূল তিন দাবির মধ্যে কেবল একটি পূরণ হয়েছে; বাকি দুটি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথের আন্দোলন চলবে।
টাইমস অব ইন্ডিয়া-র সূত্রের বরাতে জানা যায়, বহুল আলোচিত ‘নিট’ (NEET) পরীক্ষার প্রশ্নফাঁস বিতর্ককে কেন্দ্র করে তৈরি হওয়া সংকটের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। সিজেপি জানিয়েছে, শিক্ষামন্ত্রীর পদত্যাগ তাদের আন্দোলনের প্রথম ও প্রধান দাবি ছিল, যা সরকার মেনে নিয়েছে।
তবে দলটির পক্ষ থেকে শনিবার (২৫ জুলাই) এক বিবৃতিতে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, এখনো তাদের আরও দুটি গুরুত্বপূর্ণ দাবি অপূরণীয় রয়ে গেছে।
সিজেপির অপর দুটি দাবি হলো:
১. প্রশ্নফাঁস ও পরীক্ষা সংক্রান্ত হতাশায় যেসকল শিক্ষার্থী আত্মহত্যা করেছেন, তাঁদের প্রত্যেকের পরিবারকে ১ কোটি রুপি করে ক্ষতিপূরণ দিতে হবে।
২. অধিকার আদায়ের এই আন্দোলনে অংশ নেওয়া কোনো শিক্ষার্থীর বিরুদ্ধে কোনো প্রকার প্রশাসনিক বা আইনি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে না।
দলটির শীর্ষ নেতারা জানিয়েছেন, ভারতে সর্বভারতীয় পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পূর্ণ ন্যায়বিচার এনে দেওয়াই তাঁদের আন্দোলনের মূল লক্ষ্য। তাই বাকি দাবিগুলো পুরোপুরি আদায় না হওয়া পর্যন্ত সরকারের ওপর এই চাপ ও আন্দোলন অব্যাহত থাকবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১০ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ১০ সেপ্টেম্বর, ২০২৬
আইন আদালত | ১০ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ১০ সেপ্টেম্বর, ২০২৬
ক্রিকেট | ১০ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।