এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মুন্সীগঞ্জের শ্রীনগরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজাতীয় মাদক) ও ৩২ রাউন্ড কার্তুজসহ তুষার শেখ (২৮) নামে এক মাদক কারবারি কে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৫ জুলাই) ভোর ৪টা ১০ মিনিটে শ্রীনগর থানাধীন দেলভোগ দয়হাটা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটক তুষার শেখ শ্রীনগর উপজেলার দেলভোগ দয়াহাটা এলাকার মৃত শেখ করিমের ছেলে এবং একই এলাকার বাসিন্দা।
মুন্সীগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, পুলিশ সুপারের কঠোর নির্দেশনায় চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এসআই মোহাম্মদ কামরুল হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে দেলভোগ দয়হাটা এলাকার আমিনুল ইসলামের মালিকানাধীন একটি ভাড়া বাসার সামনে উঠান থেকে মো. তুষার শেখ (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত তুষার শেখের হেফাজত থেকে ১১০ বোতল উইন কোরেক্স এবং ৩২ রাউন্ড পিতলের তৈরি কার্তুজ উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় শ্রীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র-সংক্রান্ত প্রযোজ্য আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি গ্রেফতারকৃত ব্যক্তির সঙ্গে অন্য কোনো ব্যক্তি বা সংঘবদ্ধ চক্র জড়িত রয়েছে কি না, সে বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।