এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ‘বন্দে মাতরম’ সংগীত গাওয়া বাধ্যতামূলক করার ধারাবাহিকতায় এবার রাজ্যের সব মাদরাসাতেও একই নির্দেশ জারি করেছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার।
রাজ্য সরকারের মাদরাসা শিক্ষা দপ্তরের পক্ষ থেকে সম্প্রতি এই নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, রাজ্যের সব স্বীকৃত, সরকারি সহায়তাপ্রাপ্ত এবং বেসরকারি মাদরাসায় সকালের সমাবেশের সময় বাধ্যতামূলকভাবে ‘বন্দে মাতরম’ গানটি গাইতে হবে।
এর আগে গত সপ্তাহে রাজ্যের সব স্কুলে ক্লাস শুরুর আগে প্রতিদিন সকালে এই গানটি গাওয়া বাধ্যতামূলক করেছিল বর্তমান রাজ্য সরকার। স্কুলগুলোর জন্য জারি করা সেই আদেশের ধারাবাহিকতাতেই এবার মাদরাসাগুলোর জন্যও একই নিয়ম কার্যকর করা হলো।
উল্লেখ্য, ভারতের কেন্দ্রীয় সরকার চলতি বছরের ফেব্রুয়ারিতে ‘বন্দে মাতরম’-কে জাতীয় সংগীতের সমমর্যাদা প্রদান করে। সেই সিদ্ধান্তের আলোকেই সরকারি অনুষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এই গানটি গাওয়ার বিষয়ে জোর দিচ্ছে শুভেন্দু অধিকারীর সরকার।
রাজনৈতিক মহলে এই সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এর আগেও রাজ্যে ইমাম-পুরোহিতদের ভাতা বন্ধ, আলু-পেঁয়াজ রপ্তানি নীতিতে পরিবর্তন এবং গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করার মতো একের পর এক বিতর্কিত ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে আলোচনায় রয়েছে পশ্চিমবঙ্গের নতুন এই বিজেপি সরকার।
আগস্ট ১৭, ২০২৬
জুন ১১, ২০২৬
জুন ১৫, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ আগস্ট, ২০২৬
বান্দরবান | ২১ আগস্ট, ২০২৬
মাদারীপুর | ২১ আগস্ট, ২০২৬
রাজবাড়ী | ২১ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২১ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।