এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। এই হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন আগামী এক সপ্তাহের মধ্যে জমা দেওয়ার জন্য ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারকে নির্দেশ দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২১ মে) সকালে মন্ত্রী এই নির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, এই নৃশংস হত্যাকাণ্ডের বিচারকাজ যেন দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন হয়, সে জন্য সরকার সব ধরনের আইনি উদ্যোগ গ্রহণ করবে।
উল্লেখ্য, গত মঙ্গলবার (১৯ মে) পল্লবীর একটি বাসা থেকে শিশু রামিসার গলা কাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনার পরপরই অভিযুক্ত হিসেবে পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানার নাম উঠে আসে। ঘটনার দিন সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।
আটকের পর সোহেল রানা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তার স্ত্রী স্বপ্না আক্তারকেও গ্রেফতার করেছে পুলিশ। শিশু রামিসাকে হত্যার এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অপরাধীদের দ্রুত শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
মার্চ ৩০, ২০২৬
জুন ২১, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ আগস্ট, ২০২৬
বান্দরবান | ২১ আগস্ট, ২০২৬
মাদারীপুর | ২১ আগস্ট, ২০২৬
রাজবাড়ী | ২১ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২১ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।