এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ভারতে টানা বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের অন্যতম প্রধান নদী তিস্তার পানি আবারও দ্রুত বাড়ছে। আজ বুধবার (২২ জুলাই) সকাল থেকে পানি বৃদ্ধি পেয়ে তা বিপৎসীমার মাত্র ১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। উজান থেকে ধেয়ে আসা পানির তীব্র চাপ সামাল দিতে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় অবস্থিত তিস্তা ব্যারাজের ৪৪টি গেটের সবকটিই খুলে দিয়েছে কর্তৃপক্ষ।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, আজ সকাল ৯টায় তিস্তা ব্যারাজ পয়েন্টে পানির প্রবাহ রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ১৪ সেন্টিমিটার (যেখানে স্বাভাবিক প্রবাহের মাত্রা ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার)। অর্থাৎ পানি বর্তমানে বিপৎসীমার মাত্র ১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
হঠাৎ পানি বৃদ্ধি পাওয়ায় নদী তীরবর্তী চরাঞ্চল ও নিম্নাঞ্চলের ফসলি জমি প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয় কৃষকেরা জানান, হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী, দোয়ানী, সানিয়াজান ইউনিয়নের নিজ শেখ সুন্দর ও বাঘের চর, সিঙ্গামারী ইউনিয়নের ধুবনী, সিন্দুর্না, পাটিকাপাড়া এবং ডাউয়াবাড়ী ইউনিয়নের চরাঞ্চলে চাষ করা ধানের বীজতলা, বাদামক্ষেত ও মিষ্টি কুমড়াসহ বিভিন্ন মৌসুমি ফসল পানির নিচে তলিয়ে যাওয়ার উপক্রম হয়েছে।
এদিকে পানি বাড়ার কারণে জেলার পাটগ্রাম উপজেলার দহগ্রাম, আদিতমারী উপজেলার চর গোবর্ধন ও মহিষখোঁচা এবং সদর উপজেলার খুনিয়াগাছ, রাজপুর ও গোকুন্ডা ইউনিয়নের নিম্নাঞ্চল ও চরাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় পানি প্রবেশ করতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিরা। হঠাৎ পানি বৃদ্ধির এই পরিস্থিতিতে তিস্তাপাড়ের মানুষের মধ্যে কিছুটা উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।
আগস্ট ১, ২০২৬
আগস্ট ২, ২০২৬
সেপ্টেম্বর ১, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
কুষ্টিয়া | ৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৬ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৬ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।