এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বেসরকারি ব্যবস্থাপনায় ২০২৭ সালের হজের জন্য তিনটি প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। ঘোষিত প্যাকেজগুলোতে সর্বনিম্ন খরচ ধরা হয়েছে ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা এবং সর্বোচ্চ খরচ ধরা হয়েছে ৭ লাখ ৯১ হাজার ৬০ টাকা।
বুধবার (২২ জুলাই) সকালে রাজধানীর বিজয়নগরের একটি অভিজাত হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার এ প্যাকেজগুলোর আনুষ্ঠানিক ঘোষণা দেন। এ সময় সংগঠনের সভাপতি সৈয়দ গোলাম সরওয়ারসহ জ্যেষ্ঠ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, হাব নির্ধারিত তিনটি প্যাকেজের খরচেই খাবার ও কোরবানির মোট ব্যয় অন্তর্ভুক্ত করা হয়েছে।
হজ প্যাকেজের বিবরণ:
বিশেষ প্যাকেজ: ৭ লাখ ৯১ হাজার ৬০ টাকা।
সাধারণ প্যাকেজ: ৫ লাখ ৯৫ হাজার টাকা।
সাশ্রয়ী প্যাকেজ: ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা।
গত বছরের তুলনায় খরচ বৃদ্ধি:
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত বছরের তুলনায় এবার হজ পালনের খরচ কিছুটা বৃদ্ধি পেয়েছে। গত বছর বিশেষ হজ প্যাকেজের খরচ ছিল ৭ লাখ ৫০ হাজার টাকা, যা এবার ৪১ হাজার ৬০ টাকা বেড়েছে। অন্যদিকে, গত বছরের ৫ লাখ ১০ হাজার টাকার সাশ্রয়ী প্যাকেজটির ব্যয় ৩ হাজার ৫৪৫ টাকা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকায়। এছাড়া সাধারণ প্যাকেজেও গত বছরের (৫ লাখ ২৩ হাজার টাকা) তুলনায় খরচ বেড়েছে।
ডিসেম্বর ২, ২০২৫
জুন ২২, ২০২৬
অক্টোবর ২০, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২৪ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২৪ অক্টোবর, ২০২৬
মাগুরা | ২৪ অক্টোবর, ২০২৬
মাগুরা | ২৪ অক্টোবর, ২০২৬
ফুটবল | ২৪ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।