এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
"তামাককে না বলি, সুন্দর বাংলাদেশ গড়ি"—এই শ্লোগানকে সামনে রেখে রাজবাড়ীর বালিয়াকান্দিতে মাদক প্রতিরোধে সচেতনতামূলক সভা এবং রাজধানীর উত্তরায় মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের প্রতি শোক প্রকাশ ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে উপজেলার আমতলা বাজারে যুব সংঘ, আমতলা বাজার বণিক সমিতি ও এলাকাবাসীর উদ্যোগে এ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বাজার বণিক সমিতির উপদেষ্টা মোঃ আবু তাহের মিয়ার সভাপতিত্বে এবং বালিয়াকান্দি প্রেসক্লাব ও বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ রফিকুজ্জামান লিটনের সঞ্চালনায় বক্তব্য রাখেন—
আমতলা জামে মসজিদের খতিব হাফেজ তাছির উদ্দিন, মোঃ মমিন শেখ, বাজার বণিক সমিতির সহ-সভাপতি আব্দুল আলীম, বালিয়াকান্দি রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল খান, আমতলা বাজার যুব সংঘের সাধারণ সম্পাদক আলিমুজ্জামান সুমন, নতুন বাংলাদেশ সংগঠনের সদর ইউনিয়ন সমন্বয়ক পোপাল বিশ্বাস প্রমুখ।
সভা শেষে হাফেজ তাছির উদ্দিন মোনাজাত পরিচালনা করেন।
এ সময় বাজার বণিক সমিতি, যুব সংঘের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
সেপ্টেম্বর ১২, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
বিনোদন | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ঠাকুরগাঁও | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।