এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দেশীয় ঐতিহ্য ও আধুনিকতার চমৎকার মেলবন্ধনে ফরিদপুর শহরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নতুন বাণিজ্যিক প্রতিষ্ঠান ‘নকশী পল্লী’।
বুধবার (৯ সেপ্টেম্বর) বাদ মাগরিব শহরের ঝিলটুলী এলাকায় সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের পাশে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর হলিডে মার্কেটের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী নাবলু পাটোয়ারী, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান তনু, নকশী পল্লীর পরিচালক মো. বিল্লাল মোল্লা এবং বিসমিল্লাহ বেকারি অ্যান্ড ক্যাফেটেরিয়ার পরিচালক মো. সেলিম মিয়া।
এ ছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চুনাঘাটা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক সাইদুর রহমান, সহকারী শিক্ষক মো. আব্দুল আউয়াল শেখ, সহকারী শিক্ষক মো. আবুল হাসান এবং ব্যবসায়ী রাজিব খালাসী ও নাজমুল ইমামসহ স্থানীয় সুধীজন।
প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী লুতফুন্নাহার জানান, প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত আউটলেটটি ক্রেতাদের জন্য উন্মুক্ত থাকবে। এখানে এক ছাদের নিচেই পাওয়া যাবে মানসম্মত বুটিকস পণ্য, আকর্ষণীয় জুয়েলারি, কসমেটিক্স, ঐতিহ্যবাহী শতরঞ্জি এবং বিভিন্ন ধরনের অর্গানিক সামগ্রী। ক্রেতাদের রুচি, পছন্দ ও চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেরা মানের পণ্য সরবরাহের লক্ষ্য নিয়েই ‘নকশী পল্লী’ যাত্রা শুরু করেছে বলে তিনি উল্লেখ করেন।
উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও বরকত কামনা করে এক বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন চুনাঘাটা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক সাইদুর রহমান।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, দেশীয় ঐতিহ্যের সাথে আধুনিকতার এই অপূর্ব সমাহার ফরিদপুরের সচেতন ক্রেতাসাধারণের কেনাকাটায় এক নতুন মাত্রা যোগ করবে।
এপ্রিল ৯, ২০২৫
ডিসেম্বর ১৭, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
জাতীয় | ১০ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ১০ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১০ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ১০ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ১০ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।