বিনা মূল্যে রক্ত ও ডায়াবেটিস পরীক্ষা: আলফাডাঙ্গায় ‘নিউ আল মদিনা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার’-এর যাত্রা শুরু

কবির হোসেন, আলফাডাঙ্গা প্রতিনিধি, ফরিদপুরঃ
২৭ অক্টোবর, ২০২৬ ১০:৪৭ এএম
শেয়ার করুন:
বিনা মূল্যে রক্ত ও ডায়াবেটিস পরীক্ষা: আলফাডাঙ্গায় ‘নিউ আল মদিনা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার’-এর যাত্রা শুরু

ফরিদপুরের আলফাডাঙ্গায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে আধুনিক চিকিৎসাসেবা প্রতিষ্ঠান ‘নিউ আল মদিনা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার’। প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন উপলক্ষে সাধারণ মানুষের জন্য বিনা মূল্যে ব্লাড গ্রুপিং ও ডায়াবেটিস পরীক্ষা এবং অন্যান্য সব ধরনের স্বাস্থ্য পরীক্ষায় ৩০ শতাংশ বিশেষ ছাড়ের ঘোষণা দেওয়া হয়েছে। 

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. জাহিদুল ইসলাম (সোহান) এই বিশেষ ছাড়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দক্ষিণ পাশে মনোরম পরিবেশে সেন্টারটি স্থাপন করা হয়েছে। এখানে রোগীদের সুবিধার্থে রয়েছে কম্পিউটারাইজড প্যাথলজি, ডিজিটাল এক্স-রে, আল্ট্রাসনোগ্রাফি, ইসিজি, ইকোকার্ডিওগ্রাফি ও কালার ডপলারসহ আধুনিক সব প্রযুক্তির সমাহার। রোগ নির্ণয়ের পাশাপাশি এখানে নিয়মিত বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে ব্যবস্থাপত্র ও স্বাস্থ্য পরামর্শ নেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে।

ল্যাব পরীক্ষার নির্ভুলতা ও আধুনিক সুযোগ-সুবিধা প্রসঙ্গে প্রতিষ্ঠানের মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট মোহাম্মদ আবির হোসেন বলেন, “আধুনিক অটোমেটেড মেশিনের মাধ্যমে সিবিসি, রক্তের গ্লুকোজ ও কিডনিসহ বিভিন্ন জটিল প্যাথলজিক্যাল পরীক্ষা করা হয়। আমরা শতভাগ মান নিয়ন্ত্রণ ও সঠিক রিপোর্ট প্রদানে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।”

এ বিষয়ে ব্যবস্থাপনা পরিচালক মো. জাহিদুল ইসলাম (সোহান) বলেন, “আমাদের প্রধান লক্ষ্য হলো প্রত্যন্ত ও স্থানীয় মানুষের দোড়গোড়ায় সাশ্রয়ী মূল্যে আধুনিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া। উদ্বোধনী আয়োজনকে স্মরণীয় রাখতে এবং সাধারণ রোগীদের পাশে দাঁড়াতে আমরা ব্লাড গ্রুপিং ও ডায়াবেটিস পরীক্ষা সম্পূর্ণ ফ্রি করেছি। পাশাপাশি উদ্বোধনী অফার হিসেবে অন্যান্য সব পরীক্ষায় ৩০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে।” 

তিনি এলাকার সর্বস্তরের জনগণকে এই আধুনিক স্বাস্থ্যসেবা গ্রহণের আহ্বান জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।