ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্কঃ
১০ সেপ্টেম্বর, ২০২৬ ৩:২৯ পিএম
শেয়ার করুন:
ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী

ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ পর্বে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। 

বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সেমিনারের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ব্রিকস সম্মেলনের জন্য ভারত যে প্রক্রিয়ায় আমন্ত্রণ জানিয়েছে, তাতে ঢাকা সন্তুষ্ট নয়। তবে বহুপাক্ষিক এই সম্মেলনে প্রধানমন্ত্রী অংশ না নিলেও পরবর্তীতে উভয় দেশের মধ্যে সুবিধাজনক সময়ে দ্বিপাক্ষিক সফর হতে পারে বলে তিনি ইঙ্গিত দেন।

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে এবারের ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলনটির ‘আউটরিচ’ পর্বে অংশ নেওয়ার জন্য বিমসটেক-এর চেয়ারপারসন হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

গত কয়েক দিন ধরেই বাংলাদেশের প্রধানমন্ত্রীর ব্রিকস সম্মেলনে অংশগ্রহণ নিয়ে কূটনৈতিক ও রাজনৈতিক মহলে নানা জল্পনা-কল্পনা চলছিল। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও কয়েক দফায় জানানো হয়েছিল যে, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের বিষয়ে তাদের কাছে কোনো চূড়ান্ত তথ্য নেই। অবশেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্যের মধ্য দিয়ে এই জল্পনার অবসান ঘটল এবং নিশ্চিত হলো যে প্রধানমন্ত্রী নয়াদিল্লি সফরে যাচ্ছেন না।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।