এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে তার দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। লন্ডনের হিথ্রো বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর।
শনিবার (৭ মার্চ) রাতে কমনওয়েলথের মন্ত্রী পর্যায়ের একটি বৈঠকে যোগ দিতে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে লন্ডন পৌঁছান প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। বিমানবন্দরে পৌঁছানোর পর স্থানীয় বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি আবিদা ইসলামের প্রত্যাহারের বিষয়টি জানান।
এ সময় হুমায়ুন কবীর সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘একটা সুখবর আছে। শোনেন, একটা সুখবর হলো—এই হাইকমিশনারকে প্রত্যাহার করা হয়েছে। হাইকমিশনার আবিদা ইসলাম হ্যাজ বিন রিমুভড ফ্রম হার পোস্ট।’
কাকতালীয়ভাবে (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবসেই এই শীর্ষস্থানীয় নারী কূটনীতিককে প্রত্যাহারের খবরটি প্রকাশ্যে এলো।
সংশ্লিষ্ট সূত্রমতে, বর্তমান বিএনপি সরকার দায়িত্ব গ্রহণ করার পর বিদেশে নিযুক্ত কোনো বাংলাদেশি কূটনীতিককে প্রত্যাহারের ঘটনা এটিই প্রথম। এর আগে, সাইদা মুনা তাসনিমের স্থলাভিষিক্ত হিসেবে গত বছরের জানুয়ারিতে তৎকালীন অন্তর্বর্তী সরকার আবিদা ইসলামকে লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিয়োগ দিয়েছিল।
উল্লেখ্য, পেশাদার কূটনীতিক আবিদা ইসলাম এর আগে মেক্সিকো ও দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ভারতের কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার (প্রধান মিশন) হিসেবেও কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তার।
ডিসেম্বর ২০, ২০২৫
মার্চ ২৩, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
পিরোজপুর | ১০ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ১০ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ৯ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ৯ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।