এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে বিএনপি তাদের সর্বোচ্চ নীতি নির্ধারণী স্তরে প্রস্তুতি সম্পন্ন করেছে। দলটির সম্ভাব্য প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে বেছে নেওয়া হচ্ছে বিএনপি মহাসচিব এবং বর্তমান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে।
আজ বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশনে (ইসি) বিএনপির প্রতিনিধিদল দলীয় প্রার্থীর মনোনয়নপত্র জমা দেবে। এর আগে বেলা সাড়ে ১১টায় তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নীতি নির্ধারণী পর্যায়ের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে চূড়ান্ত অনুমোদন ও আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করার কথা রয়েছে।
বৈঠক ও নতুন সমীকরণ:
দলের শীর্ষ পর্যায়ের একাধিক সূত্র নিশ্চিত করেছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হলে তাঁর স্থলাভিষিক্ত কে হবেন—তা নিয়ে হাইকমান্ড আলোচনা শুরু করেছে। তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হলে একই সঙ্গে তিনটি গুরুত্বপূর্ণ পদে শূন্যতা তৈরি হবে: বিএনপির মহাসচিব পদ, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং ঠাকুরগাঁও-১ জাতীয় সংসদীয় আসন। আজকের বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান এসব শূন্য পদ পূরণের বিষয়েও অন্যান্য জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে আলোচনা করতে পারেন।
প্রেক্ষাপট ও নির্বাচন সূচি:
গত ২৪ জুলাই শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেন ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর ৬ আগস্ট নির্বাচন কমিশন রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা করে।
ঘোষিত তপশিল অনুযায়ী:
মনোনয়নপত্র জমার সময়: আজ বৃহস্পতিবার (সকাল ১০টা থেকে বিকেল ৪টা)।
যাচাই-বাছাই: ১৬ আগস্ট।
মনোনয়নপত্র প্রত্যাহার: ১৮ আগস্ট (বিকেল ৪টা পর্যন্ত)।
ভোটগ্রহণ: ২০ আগস্ট (দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদ ভবনের অধিবেশন কক্ষে)।
ভোটাভুটির সম্ভাবনা:
সাধারণত রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী দল প্রার্থী না দেওয়ায় ক্ষমতাসীন দলের প্রার্থী বিনাপ্রতিদ্বন্দিতায় নির্বাচিত হন। তবে এবার জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের পক্ষ থেকে এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী করা হয়েছে। ফলে একাধিক বৈধ প্রার্থী থাকায় দীর্ঘ ৩৫ বছর পর জাতীয় সংসদে সরাসরি ভোটাভুটির মাধ্যমে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হতে যাচ্ছেন।
ইসি সূত্র জানিয়েছে, রাষ্ট্রপতি পদে বিএনপির পক্ষ থেকে দুটি এবং জামায়াত জোটের পক্ষ থেকে একটি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। কোনো প্রকার ত্রুটি এড়াতে সাধারণত একই প্রার্থীর নামে দুটি ফরম জমা দেওয়ার বিধান রয়েছে।
মে ২১, ২০২৬
নভেম্বর ৯, ২০২৫
ডিসেম্বর ২৭, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বাংলাদেশ | ১৩ আগস্ট, ২০২৬
ক্রিকেট | ১৩ আগস্ট, ২০২৬
জাতীয় | ১৩ আগস্ট, ২০২৬
সারাদেশ | ১৩ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৩ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।