এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে আজ বুধবার (২৭ মে) দেশের বিভিন্ন জেলার কয়েক হাজার মানুষ পবিত্র ঈদুল আজহা উদযাপন করছেন। সকাল থেকেই চট্টগ্রাম, দিনাজপুর ও সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন এলাকায় ঈদের নামাজ আদায় শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা পশু কোরবানি করছেন।
চট্টগ্রামে ৬০ গ্রামে ঈদ আনন্দ
চট্টগ্রামের চন্দনাইশ ও সাতকানিয়া উপজেলার মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা প্রতি বছরের মতো এবারও একদিন আগে ঈদ উদযাপন করছেন। আজ সকাল সাড়ে ৯টায় সাতকানিয়ার মির্জাখীল দরবার শরীফের কেন্দ্রীয় খানকাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন দরবার শরীফের সাজ্জাদানশীন ড. মৌলানা মুহাম্মদ মকছুদুর রহমান।
সাতকানিয়ার মির্জাখীল, গাটিয়াডাঙ্গা, আলীনগর, মাদার্শা, খাগরিয়া, মৈশামুড়া, পুরানগড়, বাজালিয়া, মনেয়াবাদ, চরতি, সুঁইপুরা ও হালুয়াঘোনাসহ বিভিন্ন এলাকায় আজ ঈদ উদযাপিত হচ্ছে। এছাড়া চন্দনাইশ উপজেলার কাঞ্চননগর, হারালা, বাইনজুরি, চরবরমা, কেশুয়া, কানাই মাদারি, সাতবাড়িয়া, বরকল, দোহাজারী ও জামিরজুরিসহ প্রায় ৬০টি গ্রামে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদের নামাজ ও কোরবানির আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।
দিনাজপুরে মুসল্লিদের একাংশের ঈদ উদযাপন
দিনাজপুর সদর উপজেলাসহ জেলার ৬টি উপজেলায় ঈদুল আজহার নামাজ আদায় করেছেন মুসল্লিদের একাংশ। আজ সকাল ৮টায় দিনাজপুর শহরের চারুবাবুর মোড় এলাকার একটি পার্টি সেন্টারে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে শহর ও শহরতলীর বিভিন্ন এলাকার নারী ও শিশুসহ প্রায় ৩০০ মুসল্লি অংশ নেন। জামাতে ইমামতি করেন ফুলবাড়ী হলি কুরআন মাদরাসার পরিচালক মাওলানা মো. আব্দুর রাজ্জাক।
এছাড়া জেলার চিরিরবন্দর উপজেলার রাবার ড্যাম ও ফতেহজংপুর গ্রাম; কাহারোল উপজেলার জয়নন্দ ও ১৩ মাইল এলাকা; বিরল উপজেলার পশ্চিম বনগাঁ জামে মসজিদ; বোচাগঞ্জ উপজেলা এবং বিরামপুর উপজেলার আয়ড়া ও খয়ের বাড়ি দাখিল মাদরাসা মাঠে প্রায় ২০ থেকে ২৫টি গ্রামের কয়েকশ মানুষ ঈদের নামাজ আদায় করেছেন।
সাতক্ষীরায় ২৫ গ্রামে উৎসবমুখর পরিবেশ
সাতক্ষীরার প্রায় ২৫টি গ্রামের মানুষ আজ উৎসবমুখর পরিবেশে ঈদুল আজহা উদযাপন করছেন। আজ সকাল সাড়ে ৭টায় সদর উপজেলার বাওখোলা পূর্বপাড়া জামে মসজিদে ঈদের প্রধান নামাজ অনুষ্ঠিত হয়। এই জামাতে ইমামতি করেন মসজিদের ইমাম মাওলানা মো. মোহাব্বত আলী।
সাতক্ষীরা সদর ও আশপাশের ইসলামকাটি, গোয়ালচত্তর, ভাদড়া, ঘোনা, ভাড়ুখালি ও মিরগিডাঙ্গাসহ ২৫টি গ্রামের মানুষ এই ঈদের জামাতে অংশ নেন। নামাজ শেষে তারা মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পশু কোরবানি করেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ১১ জুলাই, ২০২৬
নীলফামারী | ১১ জুলাই, ২০২৬
রাজবাড়ী | ১১ জুলাই, ২০২৬
বান্দরবান | ১১ জুলাই, ২০২৬
বরিশাল | ১১ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।