এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ভারতের পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর হামলা, সংসদ সদস্য নিলুফা চৌধুরীর জাকাত বিষয়ক মন্তব্য এবং আমেরিকা থেকে হারাম মাংস আমদানির অভিযোগের প্রতিবাদে ফরিদপুরের আলফাডাঙ্গায় বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ মে) সকালে আলফাডাঙ্গা উপজেলার উলামা-মাশায়েখ ও তাওহীদি জনতার যৌথ উদ্যোগে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়।
এদিন সকাল ১০টায় আলফাডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। ‘নারায়ে তাকবির’ স্লোগানে মুখরিত মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা চত্বরে গিয়ে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। মুসলিম উম্মাহর ওপর চলমান নির্যাতন ও ইসলামবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে জনমত গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন ইসলামী সংগঠন, মাদরাসার শিক্ষার্থী, আলেম-ওলামা এবং সাধারণ মুসল্লিরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
সমাবেশে বক্তব্য রাখেন আলফাডাঙ্গা কওমি উলামা পরিষদের প্রধান উপদেষ্টা মাওলানা তামিম আহমাদ, সভাপতি মুফতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা আহসান উল্লাহ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারি এস এম হাফিজুর রহমান প্রমুখ।
বক্তারা ভারতের পশ্চিমবঙ্গের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, "সেখানে মুসলমানদের ঘরবাড়ি ও মসজিদে হামলা চালানো হচ্ছে, নারী ও শিশুরাও রেহাই পাচ্ছে না। এটি শুধু একটি সম্প্রদায়ের ওপর আক্রমণ নয়, বরং মানবতা, ন্যায়বিচার ও সহাবস্থানের ওপর সরাসরি আঘাত। ধর্মের নামে ঘৃণা ছড়ানো এবং নিরীহ মানুষের ওপর এমন বর্বরোচিত হামলা কোনো সভ্য সমাজ মেনে নিতে পারে না।"
ক্ষতিগ্রস্তদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং হামলাকারীদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর ব্যবস্থা নিতে ভারত সরকারের প্রতি আহ্বান জানান তারা। একইসঙ্গে এই নিপীড়নের বিরুদ্ধে আন্তর্জাতিক মহলকে সোচ্চার হওয়ার দাবি জানানো হয়।
দেশের অভ্যন্তরীণ প্রসঙ্গের অবতারণা করে বক্তারা বলেন, "ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন বক্তব্য এবং হারামকে হালাল করার মতো অপপ্রচার দেশের সামাজিক সম্প্রীতি নষ্ট করে। নেতৃত্বের আসনে থেকে জাকাত নিয়ে দায়িত্বজ্ঞানহীন কথা বলা একেবারেই অনাকাঙ্ক্ষিত।"
শান্তিপূর্ণ প্রতিবাদের কথা উল্লেখ করে বক্তারা আরও বলেন, "আমরা কোনো হিংসা বা রক্তপাত চাই না; আমরা চাই ন্যায়বিচার, শান্তি এবং ধর্মীয় স্বাধীনতার নিশ্চয়তা। যতদিন এই ন্যায়বিচার প্রতিষ্ঠা না হবে, ততদিন আমাদের প্রতিবাদী কণ্ঠ স্তব্ধ হবে না।"
সমাবেশ শেষে মুসলিম উম্মাহর শান্তি, নির্যাতিত মানুষের মুক্তি এবং দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। অশ্রুসিক্ত নয়নে এই মোনাজাতে আমিন আমিন ধ্বনি তোলেন উপস্থিত হাজারো ধর্মপ্রাণ মানুষ।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
জাতীয় | ১৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৭ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১৭ আগস্ট, ২০২৬
বান্দরবান | ১৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।