এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দায় কুরবানির পশুর কাঁচা চামড়া সঠিকভাবে সংরক্ষণ এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে লবণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম।
এ সময় উপজেলার বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে বিনামূল্যে লবণ তুলে দেওয়া হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, কুরবানির পশুর চামড়া দেশের একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। অবহেলা বা সংরক্ষণের অভাবে যেন চামড়া নষ্ট না হয় এবং প্রান্তিক পর্যায়ে এর ন্যায্যমূল্য নিশ্চিত করা যায়, সেই লক্ষ্যেই এই সময়োপযোগী উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, দেশের অর্থনীতিতে কুরবানির পশুর চামড়ার বিশেষ অবদান রয়েছে। তবে অসচেতনতা এবং ভুল পদ্ধতিতে চামড়া ছাড়ানো ও সংরক্ষণের কারণে প্রতি বছর বিপুল পরিমাণ চামড়া নষ্ট হয়। জাতীয় সম্পদের এই অপচয় রোধে সাধারণ মানুষের মাঝে ব্যাপক সচেতনতা বৃদ্ধি করা এখন সময়ের দাবি।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ৩ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ৩ অক্টোবর, ২০২৬
বরিশাল | ৩ অক্টোবর, ২০২৬
মাগুরা | ৩ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।