এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় সরকারি হালট (চলাচলের পথ) দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার লস্করদিয়া ইউনিয়নের লস্করপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন নগরকান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুল হাসান।
প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, লস্করপুর গ্রামের একটি সরকারি হালটের জমি দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে রাখা হয়েছিল। সেখানে বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী স্থাপনা নির্মাণ করায় সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগের সৃষ্টি হচ্ছিল। বিষয়টি নজরে আসার পর জনস্বার্থে উপজেলা প্রশাসন এই উচ্ছেদ অভিযান পরিচালনা করে। দুপুর ১২টার দিকে পরিচালিত এ অভিযানে হালটের ওপর গড়ে ওঠা সব অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়ে সরকারি জমি দখলমুক্ত করা হয়।
উচ্ছেদ অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) খায়রুল হাসান বলেন, “সরকারি হালট জনসাধারণের চলাচলের পথ। কোনো ব্যক্তিবিশেষের এটি দখল করে ব্যক্তিগত স্থাপনা নির্মাণের সুযোগ নেই। জনসাধারণের দুর্ভোগ লাঘব ও সরকারি সম্পত্তি রক্ষায় অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করে জমি দখলমুক্ত করা হয়েছে।”
তিনি আরও জানান, সরকারি স্বার্থ ও জনসাধারণের সুবিধা নিশ্চিত করতে প্রশাসনের এ ধরনের উচ্ছেদ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অভিযান চলাকালে স্থানীয় ভূমি কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। সরকারি পথ দখলমুক্ত হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন এলাকার সাধারণ মানুষ।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
রাঙ্গামাটি | ১৩ অক্টোবর, ২০২৬
বান্দরবান | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।