এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় ইসরাত জাহান (দিপা) নামে এক নারীকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। অনাদায়ে তাকে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। একই সঙ্গে আসামির অসাধু উপায়ে অর্জিত ১ কোটি ৬৯ লাখ ৪ হাজার ২৭১ টাকা মূল্যের সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
বিশেষ মামলা নং-০৫/২০২২-এর রায়ে ফরিদপুরের স্পেশাল জজ (সিনিয়র জেলা ও দায়রা জজ) মো. শরীফ উদ্দিন এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত ইসরাত জাহান (দিপা) বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের কদমী গ্রামের বাসিন্দা এবং ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রয়াত মো. মিজানুর রহমান সোনা মোল্লার স্ত্রী।
মামলা সূত্রে জানা গেছে, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় ২০২০ সালের ৩০ নভেম্বর দুদকের দায়ের করা মামলায় আদালত তাকে দোষী সাব্যস্ত করেন। তবে একই মামলায় মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় আনা অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাকে সেই অভিযোগ থেকে খালাস দিয়েছেন।
রায় ঘোষণার সময় আসামি জামিনে উপস্থিত থাকায় তাকে সাজা পরোয়ানামূলে ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ৩৫এ ধারা অনুযায়ী, আসামির পূর্বের হাজতবাসের সময় মূল সাজা থেকে সমন্বয় করা হবে বলে রায়ে উল্লেখ করা হয়।
প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য রায়ের অনুলিপি ফরিদপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ৭ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৭ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।