এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। রোববার (৩০ আগস্ট) সকাল ১১টার দিকে তিনি হাসপাতালটিতে পৌঁছান এবং প্রায় দুই ঘণ্টা সেখানে অবস্থান করে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী সরাসরি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং টিকিট কাউন্টারে লাইনে দাঁড়ানো সেবাগ্রহীতাদের সাথে কথা বলে চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীরা স্বাস্থ্যমন্ত্রীর কাছে হাসপাতালের নানা অনিয়ম, চিকিৎসক সংকট এবং চরম অব্যবস্থাপনার চিত্র তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেন।
মন্ত্রী রোগীদের অভিযোগগুলো গুরুত্বের সাথে শোনেন এবং হাসপাতালের নোংরা পরিবেশ, জনবল সংকট ও সেবার মান নিয়ে অসন্তোষ প্রকাশ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর নির্দেশনা দেন। একই সাথে দায়িত্বে অবহেলা ও রোগীদের অভিযোগের প্রেক্ষিতে হাসপাতালের ৩ জন সিনিয়র নার্সকে তাৎক্ষণিক বদলির আদেশ দেন মন্ত্রী।
হাসপাতাল চত্বরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, "সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। চিকিৎসা সেবায় কোনো ধরনের অবহেলা, অনিয়ম বা দুর্নীতি বরদাশত করা হবে না।" তিনি দ্রুত হাসপাতালের পরিবেশ উন্নত করার নির্দেশ দেন এবং হাসপাতাল প্রাঙ্গণ থেকে দালাল চক্র উচ্ছেদে কঠোর ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানান।
পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. জালাল উদ্দিন মোল্লা, সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরিফ শাওন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মমিনুর রহমান সরকারসহ স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ৩১ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩১ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৩১ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৩১ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ৩১ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।