এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল নামক নেশাজাতীয় ওষুধসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (১২ এপ্রিল) রাতে উপজেলার পারইল এলাকা থেকে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতদের রবিবার আদালতে পাঠানো হয়েছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ মো. রায়হান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে পারইল হাটখোলা পাড়ায় অভিযান চালানো হয়। মাদক বিক্রির সময় পারইল হাটখোলা পাড়া এলাকার বিকাশ চন্দ্রের ছেলে শুব্রত (২৮) ও দ্বিজেন্দ্রনাথের ছেলে সৌরভ (২১) কে আটক করা হয়। তাদের দেহ তল্লাশিতে ৩০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। এদের বিরুদ্ধে থানায় পূর্বেও একাধিক মাদক মামলার রেকর্ড রয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।