এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণাকে কেন্দ্র করে ফরিদপুর সদর উপজেলায় মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফরিদপুর জেলা শাখার উদ্যোগে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। সংগঠনের আহ্বায়ক কাজী রিয়াজের সভাপতিত্বে মিষ্টি বিতরণের মাধ্যমে তারা রায়ের প্রতি আনন্দ প্রকাশ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক আনিসুর রহমান সজল, যুগ্ম আহ্বায়ক এনামুল চৌধুরী, যুগ্ম সদস্য সচিব সাজ্জাদ হোসেন, যুগ্ম আহ্বায়ক আর এম হৃদয় ও সংগঠক নাইমুল ইসলাম সাকিবসহ আরও অনেকে।
এদিকে একই দিন বিকেল ৩টা ৪৫ মিনিটে ফরিদপুর জেলা জামায়াতে ইসলামী একটি আনন্দ মিছিল বের করে। সংগঠনের নায়েবে আমীর ইমতিয়াজ আহমেদের নেতৃত্বে জনতা ব্যাংক মোড় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে।
মিছিলে বক্তারা বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও ‘স্বৈরাচারী’ হিসেবে অভিযুক্ত শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে দ্রুত ফাঁসির রায় কার্যকর করতে হবে। তারা সরকারের কাছে অবিলম্বে রায় বাস্তবায়নের দাবি জানান।
সেপ্টেম্বর ২৭, ২০২৫
সেপ্টেম্বর ২৮, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ১৬ জুলাই, ২০২৬
ফরিদপুর | ১৬ জুলাই, ২০২৬
নোয়াখালী | ১৬ জুলাই, ২০২৬
কুষ্টিয়া | ১৬ জুলাই, ২০২৬
রাঙ্গামাটি | ১৬ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।