এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার পশ্চিম কেয়টখালীতে অনুষ্ঠিত হলো মিনিবার ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। “খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে মাঠে চল”—এই প্রাণবন্ত স্লোগানকে সামনে রেখে বুধবার (১৮ জুন) বিকেল ৪টায় পশ্চিম কেয়টখালী চন্দ্রবাড়ী খেলার মাঠে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
এদিন ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় স্থানীয় দুটি জনপ্রিয় দল—পশ্চিম কেয়ট রাইজিং স্টার ও লিটল জায়ান্টস। দর্শকে ঠাসা মাঠে দু'দলের খেলোয়াড়রা দুর্দান্ত পারফর্ম করে। খেলা শেষে বিজয়ী দলকে ট্রফি ও অন্যান্য পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবাসী ও সমাজসেবক আলমগীর খালাসী এবং সঞ্চালনা করেন মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও শ্রীনগর ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসিফুল ইসলাম অভি।
এছাড়াও উপস্থিত ছিলেন—মোঃ আজাহার হোসেন, মামুন হোসেন, আঃ রশিদ, মোঃ সিরাজ মোড়ল, মগদম মেম্বার, ইদ্রিস খালাসী, দেলোয়ার শেখ, নুর জামাল, যুবদল নেতা নাঈম লস্কর, আমিন রুবেল, শাহাদাৎ হোসেন জেমস, মিঠু খান, রিংকু, মুরাদ খান, সিয়ামসহ এলাকার বিশিষ্টজনেরা।
খেলার মাধ্যমে যুব সমাজকে মাঠমুখী করে মাদক, সন্ত্রাস ও অপসংস্কৃতির বিরুদ্ধ সচেতনতা গড়তে এমন আয়োজন অব্যাহত থাকবে বলে জানান আয়োজকেরা।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১২ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১২ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ১২ আগস্ট, ২০২৬
মাগুরা | ১২ আগস্ট, ২০২৬
নওগাঁ | ১২ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।