এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মুন্সীগঞ্জের শ্রীনগরে মাদক কারবারিদের দৌরাত্ম্য বন্ধ ও চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠেছে এলাকাবাসী। রবিবার (১১ মে) বিকেল ৫টার দিকে উপজেলার ষোলঘর ইউনিয়নের কালীবাড়ী লঞ্চঘাট এলাকায় এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে নারী-পুরুষসহ দুই শতাধিক মানুষ অংশ নেন। এ সময় তারা মাদক মামলার আসামি সোহেল, সাদন দাস ও তাদের সহযোগীদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরে উপজেলার ষোলঘর ইউনিয়নের সমসাবাদ, জজবাড়ী ও পুরোহিতপাড়া এলাকায় মাদকসেবী ও ব্যবসায়ীদের অত্যাচারে সাধারণ মানুষ অতিষ্ঠ। প্রকাশ্যে মাদক কেনাবেচা চলায় এলাকায় চুরি, ছিনতাই ও ডাকাতিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড আশঙ্কাজনকভাবে বেড়েছে। যুব সমাজ আজ ধ্বংসের মুখে।
বক্তারা আরও অভিযোগ করেন, মাদকের বিরুদ্ধে বিভিন্ন সময় সামাজিক প্রতিরোধ ও সভা-সেমিনার করা হলেও মাদক কারবারিরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। অনেক সময় মাদক ব্যবসায়ীদের ধরে পুলিশে দিলেও অজ্ঞাত ‘অদৃশ্য শক্তির’ প্রভাবে তারা অল্প কিছুদিনের মধ্যেই ছাড়া পেয়ে যায় এবং পুনরায় একই অপরাধে লিপ্ত হয়।
ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের অভিশাপ থেকে বাঁচাতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করে বক্তারা বলেন, শুধুমাত্র প্রশাসনের ওপর নির্ভর করলেই হবে না, সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। একইসঙ্গে তারা এলাকায় নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোর আহ্বান জানান।
উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন— স্থানীয় ইউপি সদস্য মজিবুর রহমান, সাবেক ইউপি সদস্য নুরুল হক, ষোলঘর ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি নাসির উদ্দিন, বিএনপি নেতা আমিন রুবেল, ব্যবসায়ী আঃ আউয়াল, ১নং ওয়ার্ডের সভাপতি সোবহান শেখ, সাধারণ সম্পাদক আলমগীর শিকদার, শফিকুল ইসলাম, ওয়াহাব ঢালী, কাশেম মৃধা ও দ্বীন ইসলাম কুটাইসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিক্ষোভ মিছিলটি কালীবাড়ী লঞ্চঘাট সংলগ্ন বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এলাকাবাসী হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
অক্টোবর ২৫, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১২ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১২ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ১২ আগস্ট, ২০২৬
মাগুরা | ১২ আগস্ট, ২০২৬
নওগাঁ | ১২ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।