এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার লস্করপুরে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় এবাদত শেখ (৩৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।
বুধবার (১৮ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার হাসাড়া ইউনিয়নের লস্করপুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত এবাদতকে স্থানীয়রা উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভাগিনা আপনের গায়ে হলুদের অনুষ্ঠানে অংশ নিতে এবাদত মোটরসাইকেলযোগে নিজ বাড়ির সামনে এসে দাঁড়ালে পূর্ব পরিকল্পিতভাবে একই এলাকার মৃত সাত্তার শেখের ছেলে কাইয়ুম শেখ (৬০), তার ভাই নঈম শেখ (৫৫), তৈয়ব শেখের ছেলে উৎসব (২৪), কাইয়ুম শেখের ছেলে শাওন (৩৭), আব্দুল বারেকের ছেলে মহসিন (৪৫) এবং দক্ষিণ কেরানীগঞ্জের মালিভিটা এলাকার জমির আলীর ছেলে টিটু (৩৫) ও তুষার (২৫) — এরা সবাই লাঠি, লোহার রড ও সুইচগিয়ারসহ হামলা চালায়।
হামলার নেতৃত্ব দেন কাইয়ুম শেখ। তারা এবাদতকে বেধড়ক মারধর করে গুরুতর জখম করে এবং তার মোটরসাইকেল ভাঙচুর করে। একপর্যায়ে এবাদতের গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে পাশের পুকুরে ফেলে দেয় হামলাকারীরা।
শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জানান, ভিকটিমের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে, তবে অবস্থা গুরুতর।
এ বিষয়ে শ্রীনগর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। এলাকাবাসীর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
জুলাই ৫, ২০২৬
নভেম্বর ১৪, ২০২৫
মার্চ ১৬, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১২ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১২ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ১২ আগস্ট, ২০২৬
মাগুরা | ১২ আগস্ট, ২০২৬
নওগাঁ | ১২ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।