এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ফরিদপুরের বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলার অন্তত ১৩টি গ্রামের ধর্মপ্রাণ মুসলমানরা শুক্রবার (৬ জুন) ঈদুল আজহার নামাজ আদায় করেছেন।
ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে বোয়ালমারী উপজেলার শেখর ও রূপাপাত এবং আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়নের চারটি স্থানে। এসব জামাত হয় যথাক্রমে—শেখর ইউনিয়নের রাখালতলি ঈদগাহ ময়দানে সকাল ৯টায়, মাইটকুমরা জামে মসজিদে সকাল ৮টা ৩০ মিনিটে, মাইটকুমরা লস্করবাড়ি জামে মসজিদে সকাল ৯টা ৩০ মিনিটে এবং সহস্রাইল দায়রা শরিফে সকাল ১০টায়।
সরেজমিনে জানা গেছে, প্রতি বছরের মতো এবারও শেখর ও রূপাপাত ইউনিয়নের অন্তর্গত ১৩টি গ্রামের (যেমন কাটাগড়, সহস্রাইল, দরিসহস্রাইল, মাইটকুমরা, রাখালতলি, গঙ্গানন্দপুর ইত্যাদি) আংশিক মুসলিম সম্প্রদায় সৌদি আরবের চাঁদ দেখার ভিত্তিতে একদিন আগে রোজা রাখা ও ঈদ উদযাপন করে থাকেন। তাদের অনেকেই চট্টগ্রামের মির্জাখিল দরবার শরীফের অনুসারী।
এছাড়া আলফাডাঙ্গা সদর ইউনিয়নের ধলেরচর গ্রামেরও একাংশ এই উৎসবের সঙ্গে সম্পৃক্ত। তাঁরা সহস্রাইল দায়রা শরিফে এসে ঈদের জামাতে অংশ নিয়েছেন। সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ১০টার মধ্যে পর্যায়ক্রমে চারটি জামাত সম্পন্ন হয়। সহস্রাইল দায়রা শরিফে ঈদের নামাজে ইমামতি করেন ধলেরচর দরবার শরীফের পীর মুফতি মোহাম্মদ রাকিবুল হাসান। জামাত শেষে মসজিদ কমিটির উদ্যোগে উপস্থিত সকল মুসল্লিদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়।
শেখর ইউনিয়নের রাখালতলি ঈদগাহের ইমাম মাওলানা জাহিদুল ইসলাম বলেন, “আমার বাবা এখানে ঈদের জামাত পরিচালনা করতেন। গত পাঁচ বছর ধরে আমি সেই দায়িত্ব পালন করছি।”
শেখর ইউপির সাবেক চেয়ারম্যান ও সহস্রাইল পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইস্রাফিল মোল্লা বলেন, “ছোটবেলা থেকেই দেখে আসছি, শেখর ও রূপাপাত ইউনিয়নের প্রায় ১৩টি গ্রামের কিছু মানুষ সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগাম রোজা ও ঈদ পালন করে আসছেন।”
নামাজ শেষে মুসল্লিরা পশু কোরবানির মাধ্যমে ঈদের আনুষ্ঠানিকতা শুরু করেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।