এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট-২০২৬ সফল করার লক্ষ্যে নওগাঁয় ধর্মীয় নেতাদের সাথে এক বিশেষ সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ‘সুজন-সুশাসনের জন্য নাগরিক’ নওগাঁ জেলা কমিটির উদ্যোগে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে জেলা ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে এই মতবিনিময় সভা আয়োজন করা হয়।
সুজন জেলা কমিটির সভাপতি মো. মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন নওগাঁর উপ-পরিচালক মো. মারুফ রায়হান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা সমন্বয়কারী মো. সৈকত হোসেন।
অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি যুক্ত ছিলেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ও ঐকমত্য কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার। তিনি উপস্থিত ইমাম, খতিব ও ধর্মীয় নেতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং নির্বাচনী সংস্কারের গুরুত্ব তুলে ধরেন।
সংলাপে অংশগ্রহণকারী ধর্মীয় নেতৃবৃন্দ ও সুজন প্রতিনিধিরা তাদের বক্তব্যে বলেন- রাষ্ট্রীয় সংস্কার ও গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করতে গণভোটের গুরুত্ব অপরিসীম। আমরা মনে করি, দেশের সঠিক গন্তব্য নির্ধারণে জনগণের সরাসরি মতামত নেওয়া একটি নৈতিক ও নাগরিক দায়িত্ব। আমরা নিজ নিজ অবস্থান থেকে সাধারণ মানুষকে গণভোটের প্রয়োজনীয়তা এবং এর স্বচ্ছতা সম্পর্কে সচেতন করব। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরিতে ধর্মীয় মূল্যবোধকে কাজে লাগিয়ে আমরা সাধারণ মুসল্লি ও জনগণকে সঠিক দিকনির্দেশনা প্রদান করব।
উল্লেখ্য, ৩ ও ৫ ফেব্রুয়ারি দেশব্যাপী ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতায় সুজন এই সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
জাতীয় | ৮ আগস্ট, ২০২৬
গাইবান্ধা | ৮ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৮ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ৮ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ৮ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।