এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর আত্রাইয়ে মেধাবী ছাত্র মেহেরাব হোসেন সৌরভের অকালমৃত্যুতে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ভবানীপুর গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী মো. নাসির উদ্দিন (চঞ্চল)-এর একমাত্র পুত্র সৌরভ (১৩) ছিল ভবিষ্যতের উজ্জ্বল সম্ভাবনা। সে কলকাকলী মডেল স্কুল অ্যান্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।
পরিবার সূত্রে জানা গেছে, ঈদুল আযহার দিন শনিবার (৭ জুন) সকালে সিরাজগঞ্জ খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে সৌরভ। ওইদিনই বাদ মাগরিব ভবানীপুর জিএস উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
সোমবার (৯ জুন) এক শোকবার্তায় কলকাকলী মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মাজেদুর রহমান বলেন, “মেহেরাব হোসেন সৌরভ ছিল অত্যন্ত মেধাবী ও নম্র স্বভাবের শিক্ষার্থী। বিদ্যালয়ের শিক্ষক ও সহপাঠীদের কাছে ছিল প্রিয়। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।” তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
একই দিনে নওগাঁ জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক, আত্রাই উপজেলা বিএনপির সভাপতি ও নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনের এমপি পদপ্রার্থী এস এম রেজাউল ইসলাম রেজু এক শোকবার্তায় সৌরভের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। তিনি মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং শোকাহত পরিবার ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সহমর্মিতা জানান।
সৌরভের অকালপ্রয়াণে এলাকাবাসী, শিক্ষক, সহপাঠীসহ সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। ভবানীপুরসহ আত্রাইয়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে তার স্মৃতিচারণে চলছে আলোচনার ঝড়।
মার্চ ১১, ২০২৫
এপ্রিল ২১, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
কুষ্টিয়া | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।