এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর আত্রাইয়ে শওকত আলী মোল্লা (৫৫) নামে এক কাপড় ব্যবসায়ীকে ছরিকাঘাত করে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত হয়ে ওই ব্যবসায়ী আত্রাই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি ঘটেছে বুধবার ভোর ৬টা নাগাদ নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কের আত্রাইয়ের মহাদীঘি নামক এলাকায়।
এঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আহত ব্যবসায়ী উপজেলার মহাদিঘী উত্তরপাড়া হাজীপাড়া গ্রামের ইয়ার বক্স মোল্লার ছেলে বলে জানা গেছে।
ব্যবসায়ী শওকত হোসেন মোল্লা জানান,সান্তাহার থেকে দোকানের মালামাল কিনতে এদিন বাড়ী থেকে বের হয়ে সড়কের ভাঙ্গা ব্রীজ এলাকায় গাড়ীর জন্য অপেক্ষা করছিলেন। সময় মোটরসাইকেল যোগে ২৫/৩০ বছর বয়সী দুইজন ছিনতাইকারী সামনে এসে দাড়িয়ে ছুরি ধরে টাকা পয়সা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এসময় ছিনতাইকারীদের বাধা দিতে গেলে ডান হাতে ছুরিকাঘাত করে কাছে থাকা ৩১হাজার টাকা ও মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায়। পরে পথচারীরা দেখতে পেয়ে উদ্ধার করে আত্রাই হাসপাতালে ভর্তি করায়।
আত্রাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর করিম বলেন,এঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এঘটনার সুষ্ঠু তদন্তসহ জরিতদের ধরতে পুলিশ মাঠে কাজ করছে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
রাঙ্গামাটি | ৮ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৮ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৮ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৮ আগস্ট, ২০২৬
সুনামগঞ্জ | ৮ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।