এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া জেলে নকুল কুমার মল্লিকের (৫০) লাশ দুই দিন পর উদ্ধার করা হয়েছে। বুধবার (১১ জুন) সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কদমতলী সুইস গেট এলাকা সংলগ্ন কর্ণফুলী নদী থেকে স্থানীয়রা তাঁর লাশ উদ্ধার করে।
এর আগে সোমবার (৯ জুন) সন্ধ্যায় রাঙামাটির কাপ্তাই উপজেলার কেপিএম কয়লার ডিপু এলাকা থেকে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন তিনি। নিহত নকুল কুমার মল্লিক কাপ্তাই উপজেলার ১ নম্বর চন্দ্রঘোনা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কেপিএম কয়লার ডিপু এলাকার বাসিন্দা ছিলেন।
নকুলের মামাতো ভাই আশুতোষ মল্লিক জানান, ‘সোমবার সন্ধ্যায় মাছ ধরতে গিয়ে আর ফেরেনি নকুল। আজ সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করি।’
ওই ওয়ার্ডের ইউপি সদস্য নীলকান্ত মল্লিক জানান, ‘নকুল কুমার মল্লিক কর্ণফুলী নদীর ডলুছড়ি ঘাট এলাকা থেকে নৌকা নিয়ে মাছ ধরতে গিয়েছিলেন। পরে তাঁর নৌকাটি সেখানেই পড়ে থাকতে দেখা গেলেও তাঁর কোনো খোঁজ মিলছিল না। অবশেষে বুধবার সকালে রাঙ্গুনিয়ার কদমতলী এলাকায় লাশ ভেসে ওঠে।’
এ বিষয়ে রাঙ্গুনিয়া থানার উপপরিদর্শক (এসআই) সুমন কবির মৃধা বলেন, ‘ঘটনাটি আমাদের জানানো হয়নি। তবে আমরা বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠাচ্ছি।’
পরিবারের সদস্যরা জানিয়েছেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ দাফনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
ডিসেম্বর ২৮, ২০২৪
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
পরীক্ষা | ১০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১০ আগস্ট, ২০২৬
রাজনীতি | ১০ আগস্ট, ২০২৬
রাজনীতি | ১০ আগস্ট, ২০২৬
পরীক্ষা | ১০ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।