এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর আত্রাই উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান বান্দাইখাড়া ডিগ্রি কলেজে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মে) বিকেলে কলেজ চত্বরে শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে এই বর্ণিল আয়োজনের সূচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনের স্থানীয় সংসদ সদস্য মো. রেজাউল ইসলাম রেজু। বিকেলে তিনি অনুষ্ঠানস্থলে পৌঁছালে কলেজের পক্ষ থেকে তাঁকে ফুলেল অভ্যর্থনা জানানো হয়। এছাড়া বড় শিমলা মহিলা কলেজ, চকশিমলা উচ্চ বিদ্যালয় ও চকশিমলা দাখিল মাদ্রাসাসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ প্রধান অতিথিকে শুভেচ্ছা জানান।
বান্দাইখাড়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মামুনূর রশীদ সিদ্দীকের (হিরু) সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, "শিক্ষাই জাতির মেরুদণ্ড এবং আজকের তরুণরাই আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কারিগর। শিক্ষার্থীদের শুধু পুঁথিগত বিদ্যায় সীমাবদ্ধ না থেকে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে হবে। এ ধরনের সহ-শিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের মননশীলতা বিকাশে ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।" তিনি বর্তমান সরকারের শিক্ষা বান্ধব নীতির কথা উল্লেখ করে আত্রাই-রাণীনগরের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান আধুনিকায়নের আশ্বাস দেন।
স্বাগত বক্তব্যে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মামুনূর রশীদ সিদ্দীক প্রতিষ্ঠানের একাডেমিক ভবন নির্মাণ ও লাইব্রেরি সমৃদ্ধকরণসহ অসমাপ্ত উন্নয়ন কাজগুলো দ্রুত সম্পন্ন করার জন্য সংসদ সদস্যের বিশেষ সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান, রাণীনগর উপজেলা নির্বাহী অফিসার মো. রাকিবুল হাসান, আত্রাইয়ের সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক, রাণীনগরের সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়ামিন এবং আত্রাই থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল করিম। এছাড়াও উপস্থিত ছিলেন বান্দাইখাড়া ডিগ্রি কলেজের সভাপতি মোঃ আবু মাসুম, আত্রাই ও রাণীনগর উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ স্থানীয় সুধীজন।
আলোচনা সভা শেষে কলেজের শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ হয়। শিক্ষার্থীদের নাচ, গান ও কবিতা আবৃত্তিতে পুরো কলেজ প্রাঙ্গণ এক মিলনমেলায় পরিণত হয়। সবশেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।
আগস্ট ৩, ২০২৪
আগস্ট ১৬, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
মাদারীপুর | ২ অক্টোবর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ২ অক্টোবর, ২০২৬
ঢাকা | ২ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ২ অক্টোবর, ২০২৬
মাগুরা | ২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।