এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
খাগড়াছড়ি পার্বত্য জেলায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ সফল করার লক্ষ্যে সাংবাদিকদের নিয়ে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে জেলা সিভিল সার্জন কার্যালয়ের মিলনায়তনে স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এই সভা আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. ছাবের হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ফেরদৌসী বেগম, গণযোগাযোগ অধিদপ্তরের সহকারী পরিচালক নাসিয়া জাহান বর্ষা এবং জেলা তথ্য অফিসার মোঃ বেলায়েত হোসেন। এছাড়া খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল এবং সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনুসসহ জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সিভিল সার্জন ডা. ছাবের হোসেন বলেন, "টাইফয়েড একটি প্রতিরোধযোগ্য ব্যাকটেরিয়াজনিত রোগ; নিরাপদ পানি ও অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের কারণে যা দ্রুত ছড়িয়ে পড়ে।" তিনি আরও বলেন, পার্বত্য অঞ্চলের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সুরক্ষিত রাখতে এই টিকাদান কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সভায় জানানো হয়, দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আগামী ১২ অক্টোবর থেকে খাগড়াছড়ি জেলার সকল উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে একযোগে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হবে। এই কর্মসূচির আওতায় জেলার ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশু-কিশোরদের বিনামূল্যে টাইফয়েডের টিকা প্রদান করা হবে। এ লক্ষ্যে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ, টিকাদান কেন্দ্র স্থাপন এবং জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে।
বক্তারা এই ক্যাম্পেইনের গুরুত্ব তুলে ধরে এর সফল বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকার ওপর জোর দেন। তারা বলেন, গণমাধ্যমের সঠিক তথ্য প্রচারের মাধ্যমে জনগণের কাছে কর্মসূচির বার্তা পৌঁছানো এবং তাদের টিকা গ্রহণে উৎসাহিত করা সম্ভব।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা ক্যাম্পেইনের সময়সূচি, টিকার নিরাপত্তা, সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া এবং টিকাদান পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন। সফলভাবে এই টিকাদান কর্মসূচি সম্পন্ন করতে তারা সকল গণমাধ্যমকর্মীর সক্রিয় সহযোগিতা কামনা করেন।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
দিনাজপুর | ৪ জুন, ২০২৬
জাতীয় | ৪ জুন, ২০২৬
জাতীয় | ৪ জুন, ২০২৬
জাতীয় | ৪ জুন, ২০২৬
ফরিদপুর | ৪ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।