এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বয়সের ভার, একাকিত্ব, না-পাওয়া আর জীবনের অনস্বীকার্য বাস্তবতার মাঝেও ভালোবাসার মানুষকে আকড়ে ধরে বেঁচে থাকার গল্প নিয়ে নির্মিত হয়েছে চরকি ফ্লিক ‘রঙিন সুরমা’। এতে মূল জুটি হিসেবে অভিনয় করেছেন দেশের দুই প্রখ্যাত ও বরেণ্য অভিনয়শিল্পী আফজাল হোসেন এবং আফসানা মিমি।**
রিয়াজুল হক ইমরানের গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত এই বিশেষ সিনেমাটি আগামী ১২ আগস্ট দিবাগত রাত ১২টায় (১৩ আগস্ট) ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে।
সত্য ও মিথ্যার বৈপরীত্যে ‘রঙিন সুরমা’
‘রঙিন সুরমা’ মূলত ‘মুন্তাসির’ ও ‘শাহিদা’ নামের দুই বয়স্ক মানুষের জীবনের প্রেক্ষাপটে গড়ে উঠেছে। বয়স, সময় ও ভয় তাদের জীবনকে অনেকটাই ধূসর করে তুললেও, সেই ধূসরতার ভেতরেই তারা নিজেদের মতো কিছু রঙিন মুহূর্ত তৈরি করে নেন।
গল্পের গভীরতা নিয়ে পরিচালক রিয়াজুল হক ইমরান বলেন, “সব সত্য সবসময় মানুষকে বাঁচায় না। কখনও কখনও একটি সামান্য মিথ্যাই মানুষকে প্রিয়জনের পাশে থাকার সুযোগ করে দেয় কিংবা কোনো সম্পর্ককে ভেঙে পড়া থেকে রক্ষা করে। আমার কাছে সত্য ধূসর ও স্থির, অন্যদিকে মিথ্যার থাকে হরেক রং। সেই রং বদলাতে বদলাতেই মানুষের জীবনের গল্প এগিয়ে যায়—এই বৈপরীত্য থেকেই সিনেমার নাম রাখা হয়েছে ‘রঙিন সুরমা’।”
চোখ ভেজানো চিত্রনাট্য ও আফসানা মিমি
চিত্রনাট্যটি পড়েই এতে অভিনয়ের সিদ্ধান্ত নেন আফসানা মিমি। অভিজ্ঞতা শেয়ার করে তিনি জানান, স্ক্রিপ্ট পাঠানোর পর প্রথমেই ‘রঙিন সুরমা’ নামটি তার দৃষ্টি কেড়েছিল এবং পুরো স্ক্রিপ্ট পড়া শেষ করেছিলেন চোখে জল নিয়ে।
বরেণ্য অভিনেতা আফজাল হোসেনের সাথে কাজ করা নিয়ে আফসানা মিমি বলেন, “পর্দায় যাকে দেখে বড় হয়েছি, তার সঙ্গে অভিনয় করতে গিয়ে প্রতিবারই নিজেকে সৌভাগ্যবান মনে হয়। আফজাল ভাইয়ের সহজ-স্বাভাবিক অভিনয় পরিবেশকেও খুব সহজ করে তোলে।” এছাড়া পরিচালক ইমরান কাজের প্রতিটি বিষয়ে অত্যন্ত মনোযোগী ও খুঁতখুঁতে ছিলেন বলেও জানান এই অভিনেত্রী।
ভিন্নধর্মী অনুভূতির প্রত্যাশায় আফজাল হোসেন
পান্ডুলিপি পড়েই সিনেমাটি করতে উৎসাহিত হন আফজাল হোসেন। তার মতে, প্রচলিত ‘গরমাগরম’ বা ট্রেন্ডি গল্পের ভিড়ে দুজন বয়স্ক মানুষের আবেগ ও সংকটকে কেন্দ্র করে তৈরি এই গল্পটি দর্শকদের একেবারেই ভিন্ন ধরনের অনুভূতি দেবে। ‘রঙিন সুরমা’র মধ্যকার আবেগ দর্শক হৃদয় স্পর্শ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
চরকি ও পরিচালকের বক্তব্য
সিনেমার বার্তা নিয়ে চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি বলেন, “আমাদের দেশে বরেণ্য ও বয়োজ্যেষ্ঠ অভিনয়শিল্পীদের প্রাধান্য দিয়ে কাজ তুলনামূলক কম হয়। চরকি সেই জায়গায় কিছুটা ভিন্ন ভাবনার প্রকাশ ঘটিয়েছে। এটি এমনই এক আবেগঘন গল্প, যার সঙ্গে যে কোনো বয়সের দর্শকই নিজের অভিজ্ঞতার মিল খুঁজে পাবেন।”
জীবনের শেষ প্রান্তে এসে অসুস্থতা, বাধ্যবাধকতা ও একাকিত্বের মাঝেও দুজন মানুষ কীভাবে একে অপরকে আঁকড়ে ধরে বেঁচে থাকার নতুন অর্থ খুঁজে নেয়—মুন্তাসির ও শাহিদার গল্পের মাধ্যমে পরিচালক ইমরান মূলত সেই মানবিক অনুভূতির বার্তাটিই পৌঁছে দিতে চেয়েছেন।
আগস্ট ৮, ২০২৬
জুলাই ১২, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১১ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১১ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১০ নভেম্বর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ১০ নভেম্বর, ২০২৬
নোয়াখালী | ১০ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।