এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
টেলিভিশন নাটক ও বাণিজ্যিক সিনেমায় সাফল্যের পর আবারও ওটিটি (OTT) প্ল্যাটফর্মে ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী ও মডেল সাবিলা নূর। আগামী ২০ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে তার নতুন কমেডি ফ্ল্যাশ ফিকশন ‘ফাইসা গেছি’।
মাহমুদুর রহমান হিমির পরিচালনায় নির্মিত এই ফিকশনটির গল্প গড়ে উঠেছে একজন রাইডশেয়ার চালকের জীবনের নানা বিচিত্র ঘটনাকে কেন্দ্র করে। হাস্যরসের মোড়কে গল্পটি বলা হলেও এতে সুযোগ, লোভ ও অপরাধবোধের মতো বিষয়গুলো বেশ দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আলফা-আই ও চরকির যৌথ প্রযোজনায় নির্মিত এই কনটেন্টটিতে সাবিলা নূরের সাথে আরও অভিনয় করেছেন দিব্য জ্যোতি, আরফান মৃধা শিবলু ও করভী মিজান।
নতুন কাজটি নিয়ে উচ্ছ্বসিত সাবিলা নূর বলেন, “আমি সবসময় চেষ্টা করি এক কাজের সঙ্গে যেন অন্য কাজের মিল না থাকে। 'বনলতা এক্সপ্রেস' ও 'রকস্টার'-এর পর 'ফাইসা গেছি' আমার জন্য একেবারেই ভিন্ন এক অভিজ্ঞতা। কমেডি ঘরানার গল্পে কাজ করতে বেশ ভালো লেগেছে। আশা করি দর্শকরাও কাজটি বেশ উপভোগ করবেন।”
নাটক দিয়ে ক্যারিয়ার শুরু করলেও ওটিটি ও চলচ্চিত্রে নিজের সুদৃঢ় অবস্থান তৈরি করেছেন সাবিলা। অভিনয় জীবনের পথচলা নিয়ে তিনি জানান, নাটক তার কাজের শিকড়। তবে নাটক, ওটিটি ও সিনেমার প্রস্তুতির ধরন ভিন্ন। বিশেষ করে সিনেমার জন্য দীর্ঘ সময় প্রস্তুতির প্রয়োজন হয় বলে সবসময় সব মাধ্যমে একযোগে কাজ করা সম্ভব হয়ে ওঠে না। মাধ্যম যাই হোক না কেন, একজন অভিনয়শিল্পী হিসেবে তিন মাধ্যমেই মানসম্মত কাজ উপহার দিতে চান তিনি।
জুলাই ১২, ২০২৬
আগস্ট ১০, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
জাতীয় | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ভারত | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
অন্য খেলা | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।