এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নিজের অতীত, ব্যক্তিজীবনের নানা টানাপোড়েন এবং অতীতে নেওয়া কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে এবার খোলামেলা কথা বলেছেন ঢালিউড মেগাস্টার শাকিব খান। সম্প্রতি একটি টেলিভিশন সাক্ষাৎকারে জীবনের নানা অধ্যায় তুলে ধরে তিনি স্বীকার করেন—পেছনে ফিরে তাকালে এখনো কিছু ভুল ও আফসোস তাঁকে পীড়া দেয়।
সাক্ষাৎকারে নিজের ভুলগুলো স্বীকার করে শাকিব খান বলেন, “জীবনে অনেক ভুল করেছি। অনেক সময় মনে হয়, এমন ভুলগুলো না করলেও পারতাম। অনেক কথা আমি নিজে বলার আগেই মানুষ জেনে যায়, আমার বলা পর্যন্ত আর অপেক্ষা করে না। এখন পেছনে ফিরে তাকালে আফসোস হয়। ভাবি, সেই ভুলগুলো যদি না হতো, তবে জীবনের পথচলাটা হয়তো আরও মমসৃণ হতে পারত।”
তবে ভুল থেকে শিক্ষা নেওয়ার বিষয়টিও নিজের দর্শনে যুক্ত করেছেন এই তারকা। তিনি মনে করেন, ভুল প্রতিটি মানুষের জীবনেরই অংশ। শাকিবের ভাষায়, “নিভৃতে যখন একা নিজের মুখোমুখি বসি, তখন অতীত জীবনের হিসাব-নিকাশগুলো আমাকে বেশ কষ্ট দেয়। কিন্তু কী আর করার আছে! চাইলেই তো আর অতীতের সবকিছু বদলে ফেলা সম্ভব নয়, তা আমাদের হাতে নেই। তবে যেটা ভুল হিসেবে চিহ্নিত হয়ে গেছে, জেনে-শুনে আর সেই ভুল করার কোনো সম্ভাবনা নেই।”
সুদীর্ঘ ক্যারিয়ারে শাকিব খানের পেশাগত জীবনের পাশাপাশি তাঁর ব্যক্তিজীবন নিয়েও আলোচনার শেষ ছিল না। বিশেষ করে তাঁর দুই সাবেক স্ত্রী—চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীকে নিয়ে সংবাদমাধ্যমে চর্চা হয়েছে বহুবার। সাক্ষাৎকারে তাঁদের প্রসঙ্গ উঠলেও এ বিষয়ে বিষদ কিছু বলতে রাজি হননি তিনি। শাকিব সংক্ষিপ্ত ও মার্জিত মন্তব্যে বলেন, “তারা দুজনই আমার জীবনের একটা অংশ। তবে তাঁদের নিয়ে আমি বিস্তারিত কিছু বলতে চাই না, বিষয়গুলো নিজের মধ্যেই রাখতে চাই।”
এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে ঘিরে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর ও অতিরঞ্জিত খবর নিয়েও ক্ষোভ প্রকাশ করেন এই শীর্ষ অভিনেতা। তাঁর দাবি, অনেক সময় কোনো ঘটনা ঘটার আগেই বা যে ঘটনার সঙ্গে তাঁর দূরতম কোনো সম্পর্ক নেই, সেখানেও তাঁর নাম জড়িয়ে ভুল তথ্য ছড়িয়ে দেওয়া হয়।
দীর্ঘ ক্যারিয়ারে পেশাগত সাফল্য যেমন পেয়েছেন, তেমনি ব্যক্তিজীবন নিয়ে নানা ঝড়ের মুখেই পড়েছেন শাকিব খান। তবে এবার নিজের ভুলগুলো নির্দ্বিধায় স্বীকার করে এবং ব্যক্তিগত জীবন নিয়ে নীরব থাকার বার্তা দিয়ে নিজের পরিপক্ব মানসিকতারই পরিচয় দিলেন এই জনপ্রিয় নায়ক।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ৯ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ৯ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৯ আগস্ট, ২০২৬
পাবনা | ৯ আগস্ট, ২০২৬
জাতীয় | ৯ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।