গাজীপুরে ওষুধ কারখানার কেমিক্যাল গোডাউনে ভয়াবহ আগুন

অনলাইন ডেস্কঃ
১৪ অক্টোবর, ২০২৬ ১২:৩২ পিএম
শেয়ার করুন:
গাজীপুরে ওষুধ কারখানার কেমিক্যাল গোডাউনে ভয়াবহ আগুন

গাজীপুরের টঙ্গীতে ‘ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড’ নামের একটি ওষুধ উৎপাদনকারী কারখানার কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট কাজ শুরু করেছে এবং আরও ৮টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) সকাল আনুমানিক ১০টার দিকে টঙ্গীর চেরাগ আলী এলাকায় অবস্থিত কারখানাটিতে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। 

টঙ্গী ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। বর্তমানে সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলমের নেতৃত্বে ৩টি ইউনিট সরাসরি আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা মো. তালহা বিন জসিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওষুধ কারখানার কেমিক্যাল গোডাউনের আগুন নিয়ন্ত্রণে টঙ্গী ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট কাজ চালিয়ে যাচ্ছে। এছাড়া আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনতে আরও ৮টি ইউনিটকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।