এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের বোয়ালমারীতে একটি ভাড়া বাসা থেকে ইলিয়াস শেখ (৪৩) নামে এক কাঠমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৩ আগস্ট) সকালে উপজেলার শেখর ইউনিয়নের সহস্রাইল বাজারের একটি ভবনের তৃতীয় তলার কক্ষের দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ইলিয়াস শেখ পার্শ্ববর্তী আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামের হারুন শেখের ছেলে। শনিবার (২২ আগস্ট) রাতের কোনো একসময় তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সহস্রাইল বাজারে কাজী নজরুল ইসলামের ভবনের তৃতীয় তলায় একটি কক্ষ ভাড়া নিয়ে একাই বসবাস করতেন ইলিয়াস শেখ। রোববার সকালে প্রতিবেশীরা তাঁর কোনো সাড়াশব্দ না পেয়ে পুলিশে খবর দেন। পরে বোয়ালমারী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভেতর থেকে বন্ধ থাকা কক্ষের দরজা ভেঙে জানালার গ্রিলের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় দেড় বছর আগে সোনিয়া নামে এক নারীর সঙ্গে ইলিয়াস শেখের বিয়ে হয়। তবে দাম্পত্য কলহের জেরে কয়েক মাস আগে স্ত্রী সোনিয়া তাঁর বিরুদ্ধে আদালতে একটি ধর্ষণ মামলা করেন, যা বর্তমানে বিচারাধীন রয়েছে।
পুলিশ ঘটনাটিকে প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করলেও নিহতের পরিবারের দাবি, ইলিয়াসকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে।
এ বিষয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, “মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা—তা ময়নাতদন্তের প্রতিবেদন ও পূর্ণাঙ্গ তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
নভেম্বর ২০, ২০২৫
নভেম্বর ২১, ২০২৪
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
নোয়াখালী | ২৩ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ২৩ আগস্ট, ২০২৬
ঢাকা | ২৩ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২৩ আগস্ট, ২০২৬
মুন্সীগঞ্জ | ২৩ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।