এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুরে জান্নাতুল আক্তার (১৪) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৩ আগস্ট) ভোরে উপজেলার দড়ি কৃষ্ণপুর গ্রামের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জান্নাতুল ওই গ্রামের মো. জাফর খান ও ফেরদৌস বেগম দম্পতির মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে পরিবারের সদস্যদের সঙ্গে খাবার খেয়ে জান্নাতুল তার ছয় বছর বয়সী ছোট বোন সাইফা আক্তারকে নিয়ে ঘুমাতে যায়। রোববার ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে ছোট বোন সাইফা ঘুম থেকে উঠে জান্নাতুলকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করে। তার চিৎকারে পরিবারের সদস্যরা ছুটে এসে তাকে নিচে নামিয়ে আনেন। পরিবারের দাবি, জান্নাতুল দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিল।
খবর পেয়ে জান্নাতুলের চাচা ইলিয়াস হোসেন বিষয়টি সদরপুর থানা পুলিশকে জানান। পরে সদরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রনি খালাশী সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে মরদেহ হেফাজতে নেন এবং লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।
সদরপুর থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। পরিবারের পক্ষ থেকে ঘটনাটিকে আত্মহত্যা বলে দাবি করা হলেও, ময়নাতদন্ত ও পুলিশি তদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
মধ্যপ্রাচ্য | ৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৯ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।