এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কোনো আনুষ্ঠানিক দাওয়াত ছিল না, ছিল না পূর্বনির্ধারিত কোনো সূচিও। তবুও পথ চলার মাঝে বিয়ের আয়োজন দেখে গাড়ি থামিয়ে বিয়েবাড়িতে হাজির হয়ে চমক সৃষ্টি করলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম খান বাবুল। সেখানে গিয়ে তিনি বর-কনেকে প্রাণভরে দোয়া করেন এবং তাদের হাতে উপহার তুলে দেন।
শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের জাহানপুর গ্রামে এই ব্যতিক্রমী ও আনন্দঘন ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মানিকদহ ইউনিয়নের জাহানপুর গ্রাম দিয়ে যাচ্ছিলেন সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল। এ সময় রাস্তার পাশের একটি বাড়িতে বিয়ের জমকালো আয়োজন ও মানুষের কোলাহল দেখে তিনি গাড়ি থামানোর নির্দেশ দেন। কোনো প্রটোকল ছাড়াই হঠাৎ সংসদ সদস্যকে নিজেদের আঙিনায় দেখে বিয়েবাড়ির লোকজন ও অতিথিরা প্রথমে কিছুটা বিস্মিত হলেও মুহূর্তেই পুরো বাড়িতে আনন্দের জোয়ার বয়ে যায়।
পরে সংসদ সদস্য বিয়েবাড়িতে উপস্থিত আমন্ত্রিত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং নবদম্পতির খোঁজখবর নেন। এ সময় তিনি নববধূ ও বরের সুখী দাম্পত্য জীবনের জন্য দোয়া ও আশীর্বাদ করেন এবং তাদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন। এলাকার একজন জনপ্রতিনিধিকে কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই এভাবে আপন মানুষের মতো পাশে পেয়ে বর-কনের পরিবার ও স্থানীয়রা দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেন।
এ বিষয়ে সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম খান বাবুল বলেন, “এলাকার রাস্তা দিয়ে যাওয়ার সময় বিয়ের আয়োজনটি আমার নজরে আসে। সাধারণ মানুষের আনন্দ-বেদনায় পাশে থাকা আমার দায়িত্ব। তাই মনের তাগিদেই গাড়ি থামিয়ে তাদের খুশিতে একটু শামিল হতে গিয়েছিলাম। নবদম্পতির জন্য দোয়া করেছি এবং উপস্থিত সবার সঙ্গে কুশল বিনিময় করেছি। সাধারণ মানুষের এই ভালোবাসাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।”
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
রাজধানী | ২৮ নভেম্বর, ২০২৬
রাজধানী | ২৮ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৮ নভেম্বর, ২০২৬
নওগাঁ | ২৮ নভেম্বর, ২০২৬
গান | ২৮ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।